সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক রাশিয়াকে অবহেলা বিপজ্জনক হবে :ন্যাটো

রাশিয়াকে অবহেলা বিপজ্জনক হবে :ন্যাটো

রাশিয়াকে খাটো করে দেখালে সেটি বিপজ্জনক হবে বলে মন্তব্য করেছেন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ।

বৃহস্পতিবার নরওয়েতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। স্টোলটেনবার্গ বলেন, প্রেসিডেন্ট পুতিন তার পরিকল্পনা ও ইউক্রেনে লক্ষ্য পাল্টেছেন বলে কোনও ইঙ্গিত নেই। ফলে রাশিয়াকে খাটো করে দেখা হবে বিপজ্জনক। তবে, এই মুহুর্তে রাশিয়া ব্যাপক ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ মেনে নেয়ার সদিচ্ছা দেখাচ্ছে। এদিকে, এদিন ইউক্রেনের পূর্বাঞ্চলের রাশিয়ার সাথে তুমুল লড়াইয়ের কথা জানিয়েছেন ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদেরকে ইউক্রেনে সেনাবাহিনীকে ট্যাংক সরবরাহের আহ্বান জানিয়েছেন।  

খুঁজুন