গ্যাসশিল্পে সহায়তা করতে রাশিয়ায় ৪০টি টারবাইন সরবরাহ করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির গ্যাস ইঞ্জিনিয়ারিং ও ডেভেলপমেন্ট কোম্পানি এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানের গ্যাস ইঞ্জিনিয়ারিং ও ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা নৌশাদি বলেছেন, গ্যাসশিল্পের জন্য প্রয়োজনীয় সুবিধা ও সরঞ্জামগুলোর ৮৫ শতাংশ ইরানের ভেতরে নির্মিত হয়। ইরান এ সক্ষমতার ভিত্তিতে তাদের তৈরি ৪০টি টারবাইন রাশিয়ায় রপ্তানি করতে চুক্তিতে সই করেছে।তবে কোথায় এ চুক্তি সই হয়েছে ও কখন টারবাইনগুলো সরবরাহ করা হবে, তা স্পষ্ট করেননি নৌশাদি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া গ্যাস অবকাঠামো যথাযথ রক্ষণাবেক্ষণ করতে পারছে না।
রাশিয়াকে টারবাইন দিচ্ছে ইরান
রাশিয়াকে টারবাইন দিচ্ছে ইরান
গ্যাসশিল্পে সহায়তা করতে রাশিয়ায় ৪০টি টারবাইন সরবরাহ করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির গ্যাস ইঞ্জিনিয়ারিং ও ডেভেলপমেন্ট কোম্পানি এ তথ্য নিশ্চিত করেছে।ইরানের গ্যাস ইঞ্জিনিয়ারিং ও ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা
রেজা নৌশাদি বলেছেন, গ্যাসশিল্পের জন্য প্রয়োজনীয় সুবিধা ও সরঞ্জামগুলোর ৮৫ শতাংশ ইরানের ভেতরে নির্মিত হয়। ইরান এ সক্ষমতার ভিত্তিতে তাদের তৈরি ৪০টি টারবাইন রাশিয়ায় রপ্তানি করতে চুক্তিতে সই করেছে।তবে
কোথায় এ চুক্তি সই হয়েছে ও কখন টারবাইনগুলো সরবরাহ করা হবে, তা স্পষ্ট করেননি নৌশাদি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া গ্যাস অবকাঠামো যথাযথ রক্ষণাবেক্ষণ করতে পারছে না।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত