সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ১৩ জন

রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ১৩ জন

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ মিসাইল হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৫ জন, আহত হয়েছে আরো ১২ জন। সোমবার সকাল থেকে রাজধানী লক্ষ্য করে মিসাইল হামলা শুরু করে রুশ বাহিনী।

এদিকে দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ । জাপোরিঝিয়ার আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর স্টারুখ জানিয়েছেন, রবিবার ১২ টি রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ৯ তলা ভবন আংশিক ধ্বংস হয়েছে এবং অন্য আরও পাঁচটি আবাসিক ভবন মাটির সঙ্গে মিশে গেছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। এদিকে ইউক্রেনের সেনারা লুহানেস্কের গুরুত্বপূর্ণ সাভাতোভ শহরের বাইরে অবস্থান নিয়েছে বলে জানিয়েছে কিয়েভ প্রশাসন।  

খুঁজুন