উত্তর কোরিয়া বলেছে, তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে বলেছে, ২০১৯ সালে রাশিয়ার সঙ্গে যে সমঝোতা হয়েছে, তার ভিত্তিতে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন অব্যাহত রয়েছে।
প্রতিবেশী ও বন্ধুপ্রতীম রাষ্ট্র হিসেবে রাশিয়া তাদের কাছে অত্যন্ত গুরুত্ব পায় বলে বিবৃতিতে জানিয়েছে পিয়ংইয়ং। এতে আরও বলা হয়েছে, রাশিয়ার বিষয়ে উত্তর কোরিয়ার নীতিতে পরিবর্তন আসবে না।
এর আগে মস্কোতে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত সিন হুং চোল বলেন, পূর্ব এশিয়াকে অস্থিতিশীল করার জন্য আমেরিকা নানা পদক্ষেপ গ্রহণ করছে। এসব পদক্ষেপ মোকাবিলার জন্য মস্কোর সঙ্গে পিয়ংইয়ং-এর সহযোগিতা বাড়ানো হবে।
তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত কোরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি থাকবে, ততদিন সেখানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে না। পূর্ব এশিয়ায় অস্থিতিশীলতার জন্য ওয়াশিংটন দায়ী বলে তিনি মন্তব্য করেন।
সূত্র : পার্সটুডে
রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবে উত্তর কোরিয়া
রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া বলেছে, তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে বলেছে, ২০১৯ সালে রাশিয়ার সঙ্গে যে সমঝোতা হয়েছে, তার ভিত্তিতে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন অব্যাহত রয়েছে।প্রতিবেশী ও বন্ধুপ্রতীম রাষ্ট্র হিসেবে রাশিয়া তাদের কাছে অত্যন্ত
গুরুত্ব পায় বলে বিবৃতিতে জানিয়েছে পিয়ংইয়ং। এতে আরও বলা হয়েছে, রাশিয়ার বিষয়ে উত্তর কোরিয়ার নীতিতে পরিবর্তন আসবে না।এর আগে মস্কোতে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত সিন হুং চোল বলেন, পূর্ব এশিয়াকে অস্থিতিশীল করার জন্য আমেরিকা নানা পদক্ষেপ গ্রহণ করছে। এসব পদক্ষেপ
মোকাবিলার জন্য মস্কোর সঙ্গে পিয়ংইয়ং-এর সহযোগিতা বাড়ানো হবে।তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত কোরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি থাকবে, ততদিন সেখানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে না। পূর্ব এশিয়ায় অস্থিতিশীলতার জন্য ওয়াশিংটন দায়ী বলে তিনি মন্তব্য করেন। সূত্র : পার্সটুডে
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত