রাশিয়ায় আবারো একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি সাইবেরিয়ার ইরকুতুস্ক শহরের কাছে একটি দোতলা বাড়ির ওপর বিধ্বস্ত হয়। এতে দুই পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক কর্তৃপক্ষ।
রাশিয়ার জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, বিমানটি দুই আসনের মাল্টি রোল সুখই এসইউ-৩০ মডেলের জঙ্গিবিমান ছিল। পরীক্ষামূলক উড্ডয়নের সময় এটি বিধ্বস্ত হয়। বিমানটি ভবনের ওপর আছড়ে পড়ার সময় সেখানে কোনো মানুষ ছিল না। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই দ্রুত ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটিও নিশ্চিত করেছে, পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে গিয়ে এটি বিধ্বস্ত হয়। বিমানটিতে কোনো গোলাবারুদ ছিল না। সম্প্রতি ক্রাসনোদর অঞ্চলে একই ধরণের আরেকটি দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়।
রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত
রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত
রাশিয়ায় আবারো একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি সাইবেরিয়ার ইরকুতুস্ক শহরের কাছে একটি দোতলা বাড়ির ওপর বিধ্বস্ত হয়। এতে দুই পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক কর্তৃপক্ষ।রাশিয়ার জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, বিমানটি দুই আসনের মাল্টি
রোল সুখই এসইউ-৩০ মডেলের জঙ্গিবিমান ছিল। পরীক্ষামূলক উড্ডয়নের সময় এটি বিধ্বস্ত হয়। বিমানটি ভবনের ওপর আছড়ে পড়ার সময় সেখানে কোনো মানুষ ছিল না। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই দ্রুত ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনে। এ
বিষয়ে গঠিত তদন্ত কমিটিও নিশ্চিত করেছে, পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে গিয়ে এটি বিধ্বস্ত হয়। বিমানটিতে কোনো গোলাবারুদ ছিল না। সম্প্রতি ক্রাসনোদর অঞ্চলে একই ধরণের আরেকটি দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত