শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় রাত পোহালেই কু‌মিল্লা সি‌টিক‌র্পো‌রেশ‌নের ভোট

রাত পোহালেই কু‌মিল্লা সি‌টিক‌র্পো‌রেশ‌নের ভোট

নিজস্ব প্রতি‌বেদক ,কুমিল্লা 

পাচঁ বছর পর রাত পোহালেই কু‌মিল্লা সি‌টিক‌র্পো‌রেশ‌নের ভোট। এ নির্বাচনে প্রার্থী‌দের একজন অপরজ‌নের বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ । ত‌বে নির্বাচনকে ঘি‌রে ভোটার‌দের মা‌ঝে প্রার্থী‌দের প্রচারণায় আনন্দ ছড়িয়ে পড়েছে পু‌রো নগরজু‌ড়ে।   ব‌্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  বুধবার সকাল থেকে  অনুষ্ঠিত হতে চলেছে ভোট গ্রহন।  

প্রথম বারের মত ইলেকট্রনিক্স ভোটিং মেশিন(ইভিএম)  ভোট গ্রহন হবে৷  

এ নির্বাচনে মেয়র পদে মেয়র পদে পাচঁ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম, স্বতন্ত্র হিসেবে কামরুল আহসান বাবুল, মো. মনিরুল হক সাক্কু (বিএনপির ব‌হিস্কৃত নেতা ও দুই বারের মেয়র), মোহাম্মদ নিজাম উদ্দিন (কায়সার)।

এ ছাড়া সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর মিলে ১৪০ জনের মতো প্রার্থী আছে ভোটের মাঠে। এ নির্বাচনে ৫ নং ওয়া‌র্ডে সৈয়দ রায়হান আহ‌মেদ ও ১০ নং ওয়ার্ডে  মোঃ মঞ্জুরুল কা‌দের ম‌নিসহ দু'জন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ হবে সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি ভোটকক্ষে।

কুমিল্লা পুলিশ সুপার মোঃ ফারুক আহমদ জানান, কু‌মিল্লা সি‌টিক‌র্পো‌রেশ‌নের ভোটের মাঠে  ৩হাজার ৬০৮ জন পু‌লিশ সদস‌্যসহ সা‌ড়ে ৬হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  মোতায়ন করা হয়েছে৷  ৭৫ টি চেকপোষ্ট, ১০৫ টি মোবাইল টিম, ১২ প্লাটুন বিজিবি সহ ৯ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট সহ অর্থশতাধিক ম্যাজিষ্ট্যাট নিয়োজিত থাকবে ভো‌টের প‌রি‌বেশ রক্ষায়।

খুঁজুন