আগামী রবিবার থেকে রাতের
তাপমাত্রা কমতে পারে। এতে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জায়গায় জেঁকে বসতে পারে
শীত।
গত ২৪ ঘণ্টায় দেশের
সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও শুক্রবার তা কমে
হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস
বাড়া-কমাকে অপরিবর্তিত হিসেবে ধরে থাকে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে আজ হয়েছে ১৭ দশমিক
১ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার সকাল ৯টা
থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান,
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত
থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং
দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারা দেশে রাত
এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনি ও রবিবার দেশের
উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে জানিয়ে তিনি বলেন, পরবর্তী পাঁচ
দিনে রাত এবং দিনের তাপমাত্রা আরো কমতে পারে।
রবিবার থেকে বাড়তে পারে শীত
রবিবার থেকে বাড়তে পারে শীত
আগামী রবিবার থেকে রাতের তাপমাত্রা কমতে পারে। এতে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জায়গায় জেঁকে বসতে পারে শীত।গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও শুক্রবার তা কমে হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়া-কমাকে অপরিবর্তিত হিসেবে
ধরে থাকে আবহাওয়া অধিদপ্তর। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে আজ হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও
কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনি ও রবিবার দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে জানিয়ে তিনি বলেন, পরবর্তী পাঁচ দিনে রাত এবং দিনের তাপমাত্রা আরো কমতে পারে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত