রাজশাহী প্রতিনিধি :রাজশাহীতে তিন ঘণ্টা বন্ধ থাকার পর, ট্রেন চলাচল শুরু হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের জেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চারুকলার সামনে রেললাইনে আগুন ধরিয়ে দিলে সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম জানান, রবিবার রাত পৌনে ১টার দিকে রাজশাহী থেকে ট্রেন চলাচল শুরু হয়। শনিবার রাতে সংঘর্ষের পর রোববার সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে জড়ো হয়। পরে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা বেলা পৌনে ১১টার দিকে বিক্ষোভ মিছিল করে উপাচার্যের বাড়ির সামনে অবস্থান নেয়। রাত পৌনে ৮টার দিকে রাবি স্টেশনের কাছে রেললাইনে গাছ ফেলে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেই আগুনের কারণে রাজশাহীর সঙ্গে সারাদেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রেললাইনে রা. বি শিক্ষার্থীদের আগুন, ট্রেন চলাচল বন্ধ
রেললাইনে রা. বি শিক্ষার্থীদের আগুন, ট্রেন চলাচল বন্ধ
রাজশাহী প্রতিনিধি :রাজশাহীতে তিন ঘণ্টা বন্ধ থাকার পর, ট্রেন চলাচল শুরু হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের জেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চারুকলার সামনে রেললাইনে আগুন ধরিয়ে দিলে সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাজশাহী রেলস্টেশনের
ব্যবস্থাপক আব্দুল করিম জানান, রবিবার রাত পৌনে ১টার দিকে রাজশাহী থেকে ট্রেন চলাচল শুরু হয়। শনিবার রাতে সংঘর্ষের পর রোববার সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে জড়ো হয়। পরে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা বেলা পৌনে ১১টার
দিকে বিক্ষোভ মিছিল করে উপাচার্যের বাড়ির সামনে অবস্থান নেয়। রাত পৌনে ৮টার দিকে রাবি স্টেশনের কাছে রেললাইনে গাছ ফেলে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেই আগুনের কারণে রাজশাহীর সঙ্গে সারাদেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত