ফরিদপুরের নগরকান্দায় ব্যবসায়ীর শরীরের বিভিন্ন স্থানে লোহার পেরেক ঢুকিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যবসায়ী উপজেলার চরযোশরদী ইউনিয়নের চর ছাগলদী গ্রামের মুক্তিযোদ্ধা জিলু মোল্যার ছেলে বাবু মোল্যা (৩৫)। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরকান্দা-ছাগলদী সড়কের পৌরসভার মিনার গ্রামের পরিত্যক্ত ইটভাটার পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাবু মোল্যা নগরকান্দা সদর বাজারে হার্ডওয়ারের ব্যবসা করেন। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে নিজ বাড়িতে যাচ্ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার এমো মিয়ার ইটভাটার কাছে পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা গতিরোধ করে। পরে হাত, পা ও মুখ বেধে শরীরের বিভিন্ন স্থানে লোহার পেরেক ঢুকিয়ে দেয়। পরে হাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
পথচারীরা দেখতে পেয়ে স্বজনকে সংবাদ দেন। পরিবারের সদস্যরা বাবুকে উদ্ধার করে নগরকান্দা হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নেওয়ার পথে মানিকগঞ্জে বাবু মোল্যা মারা যান।
বাবুর ভাই ফিরোজ মোল্যা বলেন, আমার চাচাতো ভাই আমির মোল্যার সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ঝামেলা চলছিল। তার জেরে ওরাই আমার ভাইকে খুন করেছে। আমি ওদের বিচার চাই।
থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, ঘটনা ঘটিয়েই আসামিরা পালিয়ে গেছে। ওদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। আশা করি, শিগগির আসামিদের গ্রেপ্তার করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
রগ কেটে ব্যবসায়ীকে হত্যা
রগ কেটে ব্যবসায়ীকে হত্যা
ফরিদপুরের নগরকান্দায় ব্যবসায়ীর শরীরের বিভিন্ন স্থানে লোহার পেরেক ঢুকিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যবসায়ী উপজেলার চরযোশরদী ইউনিয়নের চর ছাগলদী গ্রামের মুক্তিযোদ্ধা জিলু মোল্যার ছেলে বাবু মোল্যা (৩৫)। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরকান্দা-ছাগলদী সড়কের পৌরসভার মিনার গ্রামের পরিত্যক্ত ইটভাটার পাশে এ ঘটনা ঘটে।জানা গেছে, বাবু মোল্যা নগরকান্দা সদর বাজারে হার্ডওয়ারের ব্যবসা করেন। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে নিজ বাড়িতে যাচ্ছিলেন।
রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার এমো মিয়ার ইটভাটার কাছে পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা গতিরোধ করে। পরে হাত, পা ও মুখ বেধে শরীরের বিভিন্ন স্থানে লোহার পেরেক ঢুকিয়ে দেয়। পরে হাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।পথচারীরা দেখতে পেয়ে স্বজনকে সংবাদ দেন। পরিবারের সদস্যরা বাবুকে উদ্ধার করে নগরকান্দা হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য
রাতেই ঢাকায় নেওয়ার পথে মানিকগঞ্জে বাবু মোল্যা মারা যান।বাবুর ভাই ফিরোজ মোল্যা বলেন, আমার চাচাতো ভাই আমির মোল্যার সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ঝামেলা চলছিল। তার জেরে ওরাই আমার ভাইকে খুন করেছে। আমি ওদের বিচার চাই।থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, ঘটনা ঘটিয়েই আসামিরা পালিয়ে গেছে। ওদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। আশা করি, শিগগির আসামিদের গ্রেপ্তার করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত