শুধু ৩০ নভেম্বর পর্যন্ত নয়, তার পরেও যেকোনো সময় রিটার্ন
দাখিল করতে পারবেন করদাতারা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক চিঠিতে এ
তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘রিটার্ন জমা বন্ধ ৩০ নভেম্বরের পর, আয়কর আইনে আরো যেসব কঠোর
বিধান’ সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে
গণমাধ্যমে এই চিঠি দেওয়া হয়।
এনবিআরের চিঠিতে বলা হয়েছে, ওই সংবাদে সাধারণ করদাতাদের
মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এতে অসম্পূর্ণ এবং অসঙ্গতিপূর্ণ তথ্য উপস্থাপন করা
হয়েছে।
চিঠিতে আরো বলা হয়েছে, প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, ‘আগামী ৩০ নভেম্বরের পরে আপনি চাইলেও আর আয়কর
বিবরণী বা রিটার্ন জমা দিতে পারবেন না।’ আয়কর আইন, ২০২৩ এ এই
ধরনের কোনো প্রকার বিধানের অস্তিত্ব নেই। আয়কর আইন, ২০২৩
অনুযায়ী যেকোনো করদাতা যেকোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন। ধারা ১৭১ অনুযায়ী
প্রত্যেক করদাতাকে কর্মদিবসের ৩০ নভেম্বরের মধ্যে বা এর পূর্বে রিটার্ন দাখিলের
বিধান রয়েছে এবং এ ক্ষেত্রে ধারা ১৭৩ অনুযায়ী কর পরিশোধের বিধান রয়েছে। তবে,
কোনো করদাতা কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে তিনি কর
দিবস-পরবর্তী যেকোনো সময়ে রিটার্ন দাখিল করতে পারবেন এবং ধারা ১৭৪ অনুযায়ী কর পরিশোধ
করতে পারবেন।
রিটার্ন দাখিল করা যাবে যেকোনো সময়
রিটার্ন দাখিল করা যাবে যেকোনো সময়
শুধু ৩০ নভেম্বর পর্যন্ত নয়, তার পরেও যেকোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘রিটার্ন জমা বন্ধ ৩০ নভেম্বরের পর, আয়কর আইনে আরো যেসব কঠোর বিধান’ সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে এই চিঠি দেওয়া হয়।এনবিআরের চিঠিতে বলা হয়েছে, ওই সংবাদে সাধারণ করদাতাদের মধ্যে
বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এতে অসম্পূর্ণ এবং অসঙ্গতিপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে। চিঠিতে আরো বলা হয়েছে, প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, ‘আগামী ৩০ নভেম্বরের পরে আপনি চাইলেও আর আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে পারবেন না।’ আয়কর আইন, ২০২৩ এ এই ধরনের কোনো প্রকার বিধানের অস্তিত্ব নেই। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী যেকোনো করদাতা যেকোনো সময় রিটার্ন দাখিল করতে
পারবেন। ধারা ১৭১ অনুযায়ী প্রত্যেক করদাতাকে কর্মদিবসের ৩০ নভেম্বরের মধ্যে বা এর পূর্বে রিটার্ন দাখিলের বিধান রয়েছে এবং এ ক্ষেত্রে ধারা ১৭৩ অনুযায়ী কর পরিশোধের বিধান রয়েছে। তবে, কোনো করদাতা কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে তিনি কর দিবস-পরবর্তী যেকোনো সময়ে রিটার্ন দাখিল করতে পারবেন এবং ধারা ১৭৪ অনুযায়ী কর পরিশোধ করতে পারবেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত