ফেনী-২ (ফেনী সদর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে অভিনব প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। দলীয় মনোনয়ন না পেয়ে, তিনি এবার ক্রিকেট খেলার ভঙ্গিতে মাঠে নেমেছেন—তবে ক্রিকেট মাঠে নয়, ধানখেতে!
গত শুক্রবার (৭ নভেম্বর) সকালে আলাল উদ্দিন আলাল তাঁর বাড়ির পাশে একটি ধানখেতে গিয়ে ক্রিকেট খেলায় ব্যাটসম্যানদের বিরুদ্ধে আউটের সিদ্ধান্ত হলে 'রিভিউ' চাওয়ার ভঙ্গিতে হাত উঁচিয়ে ছবি তোলেন। ছবিটি তিনি 'নো ক্যাপশন' লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।
ছবিটি দ্রুত ভাইরাল হয়। শুক্রবার রাত সাড়ে আটটা পর্যন্ত তাতে এক হাজারের বেশি মন্তব্য এবং প্রায় ৪০০টি শেয়ার দেখা যায়। মন্তব্যের ঘরে কেউ আলাল উদ্দিনের প্রতিবাদের পক্ষে সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ দলের সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেন, তখন ফেনী-২ আসনে জয়নাল আবদীনকে প্রার্থী করা হয়। এই তালিকায় নিজের নাম না থাকায় আলাল উদ্দিন আলাল কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্য করে আসছিলেন।
মনোনয়ন বঞ্চিত আলাল উদ্দিন আলাল এই প্রতীকী 'রিভিউ আবেদন' প্রসঙ্গে বলেন,
"আমি দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম। পরিবর্তনের আবেদন জানাতেই এই ছবি পোস্ট করেছি। আগামী প্রজন্ম দেখুক, প্রতিবাদের ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু বার্তা স্পষ্ট। আমি চাই, ফেনী-২ আসনের প্রার্থী তালিকা রিভিউ করা হোক।"
এই অভিনব প্রতিবাদের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলের মনোনয়ন পুর্নবিবেচনার দাবি জানিয়েছেন