পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাঁকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা। এর আগে গত রোববার পুরো রমজান মাসে মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল এবং আইনজীবী তানজিনা ববি লিজা।
তারও আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি করেন।
গত ৫ জানুয়ারি রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দিয়েছিলেন ওই আইনজীবী। তিনি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠিয়েছিলেন।
নোটিশে বলা হয়, বাংলাদেশের সিংহভাগ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাই দেশের দীর্ঘদিনের প্রথা ও রীতি। তাই রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে দাবি করা হয়।
এ ছাড়া নোটিশে আরও উল্লেখ করা হয়, কোমলমতি শিক্ষার্থীদের সারাদিন ক্লাস ও যাতায়াত শেষে রোজা রাখা কষ্টসাধ্য হয়ে পড়ে। এটি ধর্মীয় আচার পালনে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।
একই সাথে রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে নগরবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হয়। নোটিশের কোনো জবাব না পাওয়ায় পরবর্তীতে উচ্চ আদালতে এই রিট দায়ের করা হয়েছিল।
রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাঁকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা। এর আগে গত রোববার পুরো রমজান মাসে মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী
মন্ডল এবং আইনজীবী তানজিনা ববি লিজা।তারও আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি করেন।গত ৫ জানুয়ারি রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দিয়েছিলেন ওই আইনজীবী। তিনি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠিয়েছিলেন।নোটিশে বলা হয়, বাংলাদেশের সিংহভাগ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাই দেশের দীর্ঘদিনের
প্রথা ও রীতি। তাই রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে দাবি করা হয়।এ ছাড়া নোটিশে আরও উল্লেখ করা হয়, কোমলমতি শিক্ষার্থীদের সারাদিন ক্লাস ও যাতায়াত শেষে রোজা রাখা কষ্টসাধ্য হয়ে পড়ে। এটি ধর্মীয় আচার পালনে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।একই সাথে রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে নগরবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হয়। নোটিশের কোনো জবাব না পাওয়ায় পরবর্তীতে উচ্চ আদালতে এই রিট দায়ের করা হয়েছিল।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত