শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
অর্থ ও বাণিজ্য রমজানে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার

রমজানে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার

রমজানে সাধারণ মানুষ যেন কম দামে প্রাণিজ আমিষ কিনতে পারেন, সে জন্য সরকার বিশেষ ভ্রাম্যমাণ বিক্রয় ব্যবস্থা চালু করতে যাচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে মাসব্যাপী এই কর্মসূচিতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য জানান। তিনি বলেন, প্রথম রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত ঢাকা শহরের ২৫টি স্থানে এই বিক্রয় কার্যক্রম চালু থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, পাস্তুরিত তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ২৫০ টাকা ও ডিম প্রতি ডজন ১১৪ টাকা দরে বিক্রি করা হবে।

উপদেষ্টা বলেন, সুলভ মূল্যে প্রাণিজ পণ্য বিক্রির জন্য জনগণের চাহিদা বিবেচনায় ঢাকা শহরের ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালিত হবে। বিশেষ করে জুলাই বিপ্লবের সময় যেসব স্থানে সাধারণ মানুষের অংশগ্রহণ বেশি ছিল, সেসব স্থানকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, এ কর্মসূচি সরকারের ভোক্তাবান্ধব নীতির অংশ, যা রমজানে বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করবে।

খুঁজুন