পবিত্র মাহে রমজানে প্রাথমিক ও
মাধ্যমিক স্কুল খোলা থাকবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন আপিল বিভাগ। আজ
মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ
দেন।
এর আগে, সোমবার স্কুল
বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত না করে বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য পাঠিয়ে
দেন চেম্বার আদালত।
গত ৮ ফেব্রুয়ারি ছুটির
তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে রোজায় ১৫ দিন মাধ্যমিক পর্যায়ের স্কুল খোলা
রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালায়ও
জানায়, রমজানে ১০ দিন ক্লাস চলবে।
মন্ত্রণালয়ের এমন
সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক শিক্ষার্থীর অভিভাবক। পরে রমজানে
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে জারি করা মন্ত্রণালয়ের
দুটি প্রজ্ঞাপন দুই মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এ আদেশ স্থগিত চেয়ে আপিল
বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
রমজানে খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান
রমজানে খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান
পবিত্র মাহে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা থাকবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।এর আগে, সোমবার স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত না করে বিষয়টি আপিল
বিভাগে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত।গত ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে রোজায় ১৫ দিন মাধ্যমিক পর্যায়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালায়ও জানায়, রমজানে ১০ দিন ক্লাস চলবে। মন্ত্রণালয়ের
এমন সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক শিক্ষার্থীর অভিভাবক। পরে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে জারি করা মন্ত্রণালয়ের দুটি প্রজ্ঞাপন দুই মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত