রমজানে
সারা দিনের তৃপ্তি মেটে ইফতারের সময়েই। তখন অন্য খাবারের চেয়ে শরবত পানেই ক্লান্তি
দূর হয়। আর তাই তো ইফতারে থাকে নানা ধরনের শরবত। আজ আপনাদের জন্য এমনই কয়েকটি শরবতের
রেসিপি নিয়ে এসেছি, যেগুলো রমজানে শরীর চাঙ্গা রাখতে সহায়তা করবে।

রমজানে
শরীর চাঙ্গা রাখতে শরবত
১)
খেজুরের শরবত
বানাতে যা
যা লাগবে
• নরম খেজুর ১/২ কাপ
• দুধ (ঘন হলে ভালো) ১ কাপ
• বাদাম কুচি ১ চা চামচ
• চিনি পরিমাণমতো (না দিলেও অসুবিধা নেই)
• পানি পরিমাণমতো

যেভাবে
বানাবেন
খেজুরগুলো
ভালোভাবে ধুয়ে বিচি ফেলে দিয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। সবগুলো উপকরণ
একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
বরফ কুচি না দিলে খাওয়ার কিছুক্ষণ আগে ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন।
২) দুধ
তোকমার শরবত
বানাতে যা
যা লাগবে
• দুধ ১/২ লিটার (মানুষ বেশি হলে পরিমাণ বাড়বে)
• তোকমার দানা ১ টেবিল চামচ
• চিনি ১ টেবিল চামচ
• রুহ আফজা ১/২ চা চামচ

যেভাবে
বানাবেন
দুধ জ্বাল
দিয়ে ঠান্ডা করে নিন। তোকমা পানিতে ভিজিয়ে রাখুন আধা ঘন্টা। এবার এই তোকমা দানা
দুধে মিশিয়ে নিন। চিনি ও রুহ আফজা ভালোভাবে মিশিয়ে নিন। এবার সবগুলো উপকরণ
ভালোভাবে মিশিয়ে বরফকুচি দিয়ে ঝাঁকিয়ে নিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
৩)
তেঁতুলের শরবত
বানাতে যা
যা লাগবে
• তেঁতুল ১/২ কাপ
• বিট লবণ ১/২ চা চামচ
• কাঁচা মরিচ কুঁচি ১ টেবিল চামচ
• ধনিয়া পাতা কুঁচি স্বাদমতো
• চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ
• ঠাণ্ডা পানি

যেভাবে
বানাবেন
বিচি
ছাড়িয়ে তেঁতুল কিছুক্ষণ একটি পাত্রে ভিজিয়ে রাখুন। এর সাথে ঠান্ডা পানি মিশিয়ে
দিন। এবার সবগুলো উপকরণ এতে দিয়ে ভালোভাবে মিশিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এবার
মিশ্রণটি ছেঁকে নিন আরেকটি পাত্রে। খাওয়ার আগে বরফ কুঁচি দিয়ে পরিবেশন করুন
মজাদার তেঁতুলের শরবত।
৪) পুদিনা
পেস্তার লাচ্ছি
বানাতে যা
যা লাগবে
• মিষ্টি দই ১ কাপ
• পুদিনা ২ টেবিল চামচ
• পেস্তা বাদাম ১ টেবিল চামচ
• কাঁচা মরিচ ১ টেবিল চামচ
• চিনি ২ টেবিল চামচ
• বরক কয়েক টুকরো

যেভাবে
বানাবেন
সবগুলো
উপকরণ একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। চাইলে ছেঁকে নিতে পারেন। এবার
পরিবেশনের জন্য পছন্দের গ্লাসে ঢেলে তার উপর ছড়িয়ে দিন কয়েক টুকরো পুদিনা পাতা।
৫)
তরমুজের শরবত
বানাতে যা
যা লাগবে
• তরমুজ কুঁচি ২ কাপ
• চিনি ২ টেবিল চামচ
• বিট লবণ ১/২ চা চামচ
• লেবুর রস ২ চা চামচ
• বরফ কুঁচি
যেভাবে
বানাবেন
সবগুলো
উপকরণ ভালোভাবে মিশিয়ে ব্লেন্ড করে নিন। ছেঁকে নিলে তরমুজের দানাদার বিচিগুলোর
স্বাদ মুখে লাগবে না। এবার এই মিশ্রণটি ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে নামিয়ে নিয়ে
পরিবেশন করুন বরফ কুঁচি দিয়ে।
রমজানে
সারাদিন পর তৃষ্ণা মেটানোর জন্য শরবত বেশ উপকারি। দুধ ও বিভিন্ন ফলের আলাদা আলাদা
উপকার থাকায় শরীরকে অল্প সময়ে চাঙ্গাও করে তোলে এই শরবতগুলো। তাইতো রমজানে শরীর
চাঙ্গা রাখতে শরবতের জুড়ি নেই। এই রমজানে এই রেসিপিগুলো থেকে
রমজানে শরীর চাঙ্গা রাখবে যে শরবত
রমজানে শরীর চাঙ্গা রাখবে যে শরবত
রমজানে সারা দিনের তৃপ্তি মেটে ইফতারের সময়েই। তখন অন্য খাবারের চেয়ে শরবত পানেই ক্লান্তি দূর হয়। আর তাই তো ইফতারে থাকে নানা ধরনের শরবত। আজ আপনাদের জন্য এমনই কয়েকটি শরবতের রেসিপি নিয়ে এসেছি, যেগুলো রমজানে শরীর চাঙ্গা রাখতে সহায়তা করবে। রমজানে শরীর চাঙ্গা রাখতে শরবত১) খেজুরের শরবতবানাতে যা যা লাগবে• নরম খেজুর ১/২ কাপ• দুধ (ঘন হলে ভালো) ১ কাপ• বাদাম কুচি ১ চা চামচ• চিনি পরিমাণমতো (না দিলেও অসুবিধা নেই)• পানি পরিমাণমতোযেভাবে বানাবেনখেজুরগুলো ভালোভাবে ধুয়ে বিচি ফেলে দিয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। সবগুলো উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। বরফ কুচি না দিলে খাওয়ার কিছুক্ষণ আগে ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন।২) দুধ তোকমার শরবতবানাতে যা যা লাগবে• দুধ ১/২ লিটার (মানুষ বেশি হলে পরিমাণ বাড়বে)• তোকমার দানা ১ টেবিল চামচ• চিনি ১ টেবিল চামচ• রুহ আফজা ১/২
চা চামচযেভাবে বানাবেনদুধ জ্বাল দিয়ে ঠান্ডা করে নিন। তোকমা পানিতে ভিজিয়ে রাখুন আধা ঘন্টা। এবার এই তোকমা দানা দুধে মিশিয়ে নিন। চিনি ও রুহ আফজা ভালোভাবে মিশিয়ে নিন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে বরফকুচি দিয়ে ঝাঁকিয়ে নিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।৩) তেঁতুলের শরবতবানাতে যা যা লাগবে• তেঁতুল ১/২ কাপ• বিট লবণ ১/২ চা চামচ• কাঁচা মরিচ কুঁচি ১ টেবিল চামচ• ধনিয়া পাতা কুঁচি স্বাদমতো• চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ• ঠাণ্ডা পানি যেভাবে বানাবেনবিচি ছাড়িয়ে তেঁতুল কিছুক্ষণ একটি পাত্রে ভিজিয়ে রাখুন। এর সাথে ঠান্ডা পানি মিশিয়ে দিন। এবার সবগুলো উপকরণ এতে দিয়ে ভালোভাবে মিশিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এবার মিশ্রণটি ছেঁকে নিন আরেকটি পাত্রে। খাওয়ার আগে বরফ কুঁচি দিয়ে পরিবেশন করুন মজাদার তেঁতুলের শরবত।৪) পুদিনা পেস্তার লাচ্ছিবানাতে যা যা লাগবে• মিষ্টি দই ১ কাপ• পুদিনা ২ টেবিল চামচ• পেস্তা বাদাম ১ টেবিল চামচ• কাঁচা মরিচ ১ টেবিল
চামচ• চিনি ২ টেবিল চামচ• বরক কয়েক টুকরোযেভাবে বানাবেনসবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। চাইলে ছেঁকে নিতে পারেন। এবার পরিবেশনের জন্য পছন্দের গ্লাসে ঢেলে তার উপর ছড়িয়ে দিন কয়েক টুকরো পুদিনা পাতা।৫) তরমুজের শরবতবানাতে যা যা লাগবে• তরমুজ কুঁচি ২ কাপ• চিনি ২ টেবিল চামচ• বিট লবণ ১/২ চা চামচ• লেবুর রস ২ চা চামচ• বরফ কুঁচিযেভাবে বানাবেনসবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে ব্লেন্ড করে নিন। ছেঁকে নিলে তরমুজের দানাদার বিচিগুলোর স্বাদ মুখে লাগবে না। এবার এই মিশ্রণটি ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে নামিয়ে নিয়ে পরিবেশন করুন বরফ কুঁচি দিয়ে। রমজানে সারাদিন পর তৃষ্ণা মেটানোর জন্য শরবত বেশ উপকারি। দুধ ও বিভিন্ন ফলের আলাদা আলাদা উপকার থাকায় শরীরকে অল্প সময়ে চাঙ্গাও করে তোলে এই শরবতগুলো। তাইতো রমজানে শরীর চাঙ্গা রাখতে শরবতের জুড়ি নেই। এই রমজানে এই রেসিপিগুলো থেকে
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত