এতদিন ধরে শোনা যাচ্ছিল রণবীর-আলিয়ার বিয়ে হবে ১৪ এপ্রিল। তবে আজই নাকিশুরু হয়ে গেছে বলিউডের এই সময়কার সবচেয়ে আলোচিত রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের আয়োজন!
বুধবার (১৩ এপ্রিল) সকাল থেকেই অতিথিরা আসা শুরু করেছেন রণবীরের বাড়িতে।
তবে সর্বশেষ রণবীরের চাচা রণধীর কাপুর জানিয়েছিলেন, এই যুগল গাঁটছড়া বাঁধবেন ১৫ এপ্রিল। রিসেপশন কবে হবে, সেটা আপাতত ধোঁয়াশায় রাখলেন।
এদিকে বুধবার বেশ কয়েকজন অতিথিতে রণবীরের বাড়িতে আসতে দেখা গেছে। তাই ধারণা করা হচ্ছে, আজ থেকেই মেহেদী অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের আয়োজন শুরু।
রণবীরের বাড়িতে প্রবেশের সময় ক্যামেরাবন্দি হয়েছেন নির্মাতা ও প্রযোজক করন জোহর, অভিনেত্রী কারিনা কাপুর, কারিশমা কাপুর, রণবীরের মা নীতু কাপুর ও বোন ঋদ্ধিমা প্রমুখ।
এখনো পর্যন্ত রণবীর কিংবা আলিয়ার পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বিয়ের ব্যাপারে কিছুই বলা হয়নি। তবে নানানভাবে বিয়ের তথ্য উঠে আসছে গণমাধ্যমে।
রণবীর-আলিয়া জুটি বেঁধে অভিনয় করেছেন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়। এর পরিচালক অয়ন মুখার্জি। বুধবার সিনেমাটির একটি গানের টিজার প্রকাশ করা হয়েছে। সেখানেই পুরো টিমের পক্ষ থেকে রণবীর-আলিয়াকে শুভেচ্ছা জানানো হয়েছে।
শোনা যাচ্ছে, রণবীর-আলিয়ার বিয়ের জন্য দিল্লি থেকে বিশেষ শেফ আনানো হয়েছে। বিয়েতে ভারতীয় খাবারের পাশাপাশি ইতালিয়ান, চাইনিজ ও মেক্সিকান রেসিপি থাকবে। যদিও ভিআইপি এই বিয়েতে অতিথি মাত্র ২৮ জন!
রণবীর-আলিয়ার বিয়ের আয়োজন শুরু !
রণবীর-আলিয়ার বিয়ের আয়োজন শুরু !
এতদিন ধরে শোনা যাচ্ছিল রণবীর-আলিয়ার বিয়ে হবে ১৪ এপ্রিল। তবে আজই নাকিশুরু হয়ে গেছে বলিউডের এই সময়কার সবচেয়ে আলোচিত রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের আয়োজন!বুধবার (১৩ এপ্রিল) সকাল থেকেই অতিথিরা আসা শুরু করেছেন রণবীরের বাড়িতে।তবে সর্বশেষ রণবীরের চাচা রণধীর কাপুর জানিয়েছিলেন, এই যুগল গাঁটছড়া বাঁধবেন ১৫ এপ্রিল। রিসেপশন কবে হবে, সেটা আপাতত ধোঁয়াশায় রাখলেন।এদিকে বুধবার বেশ কয়েকজন অতিথিতে
রণবীরের বাড়িতে আসতে দেখা গেছে। তাই ধারণা করা হচ্ছে, আজ থেকেই মেহেদী অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের আয়োজন শুরু।রণবীরের বাড়িতে প্রবেশের সময় ক্যামেরাবন্দি হয়েছেন নির্মাতা ও প্রযোজক করন জোহর, অভিনেত্রী কারিনা কাপুর, কারিশমা কাপুর, রণবীরের মা নীতু কাপুর ও বোন ঋদ্ধিমা প্রমুখ।এখনো পর্যন্ত রণবীর কিংবা আলিয়ার পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বিয়ের ব্যাপারে কিছুই বলা হয়নি। তবে নানানভাবে বিয়ের তথ্য উঠে আসছে
গণমাধ্যমে।রণবীর-আলিয়া জুটি বেঁধে অভিনয় করেছেন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়। এর পরিচালক অয়ন মুখার্জি। বুধবার সিনেমাটির একটি গানের টিজার প্রকাশ করা হয়েছে। সেখানেই পুরো টিমের পক্ষ থেকে রণবীর-আলিয়াকে শুভেচ্ছা জানানো হয়েছে।শোনা যাচ্ছে, রণবীর-আলিয়ার বিয়ের জন্য দিল্লি থেকে বিশেষ শেফ আনানো হয়েছে। বিয়েতে ভারতীয় খাবারের পাশাপাশি ইতালিয়ান, চাইনিজ ও মেক্সিকান রেসিপি থাকবে। যদিও ভিআইপি এই বিয়েতে অতিথি মাত্র ২৮ জন!
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত