শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর রংপুরে মাদক কারবারি ও হত্যা মামলায় ৪ জনকে গ্রেফতার

রংপুরে মাদক কারবারি ও হত্যা মামলায় ৪ জনকে গ্রেফতার

সম্প্রতি মাদক কারবারি ও পূর্ব দ্বন্দের জেরে নিহত ও হামলার ঘটনায় হত্যা ও দ্রুত বিচার আইনের দুটি মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার বিকেলে মেট্রোপলিটন কোতয়ালী থাকায় সংবাদ সম্মেলনে মামলার বিস্তারিত ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মেট্রোপুলিশের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

এসময় তিনি জানান, আধিপত্য বিস্তার ও মাদকের সিন্ডিকেট নিয়ে হওয়া হত্যা ও পরবর্তীতে হামলা- ভাংচুরের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছেন তারা। এছাড়াও এ দুই মামলায় বাকি আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। যদিও হত্যা মামলায় এখনও মুল আসামী মোমিনসহ কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের আশা করছেন তারা।

উল্লেখ্য গত ১০ই এপ্রিল নগরীর কামাল কাছনা দাস পাড়া এলাকায় রাকিব নামে এক যুবককে কুঁপিয়ের হত্যা করে মাদক কারবারী মোমিন। এর দুদিন পর দাসপাড়া এলাকায় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে।

খুঁজুন