সেলিম সরকার -পীরগঞ্জ , রংপুর প্রতিনিধি::
রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের, হাফিজুরের ইট ভাটা সংলগ্ন ফাঁকা স্থানে, ৩১ আগষ্ট শনিবার সকালে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জের ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
পরে স্থানীয়রা মরদেহের পরিচয় শনাক্ত করে। নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে পাশ্ববর্তী মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নের একডালা গ্রামের, মৃত্যু মিয়া উদ্দিন এর পুত্র মমতাজ মিয়া (৫৫) প্রতিদিনের মতো ভ্যান নিয়ে গত শুক্রবার বের হওয়ার পর রাতে বাড়িতে না ফেরায়, তারা খোঁজাখুজি করতে থাকে পরে লোক মুখে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ টি সনাক্ত করে। পুলিশ ও স্থানীয়দের ধারণা দুষ্কৃতিকারীরা ভ্যানটি কেড়ে নিয়ে তাঁকে অন্য কোথাও মেরে মরদেহটি এখানে ফেলে রেখে পালিয়ে গেছে।
এবিষয়ে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।
রংপুরের পীরগঞ্জে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
রংপুরের পীরগঞ্জে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
সেলিম সরকার -পীরগঞ্জ , রংপুর প্রতিনিধি::রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের, হাফিজুরের ইট ভাটা সংলগ্ন ফাঁকা স্থানে, ৩১ আগষ্ট শনিবার সকালে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জের ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। পরে স্থানীয়রা মরদেহের পরিচয় শনাক্ত করে। নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সুত্রে
জানা গেছে পাশ্ববর্তী মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নের একডালা গ্রামের, মৃত্যু মিয়া উদ্দিন এর পুত্র মমতাজ মিয়া (৫৫) প্রতিদিনের মতো ভ্যান নিয়ে গত শুক্রবার বের হওয়ার পর রাতে বাড়িতে না ফেরায়, তারা খোঁজাখুজি করতে থাকে পরে লোক মুখে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ টি
সনাক্ত করে। পুলিশ ও স্থানীয়দের ধারণা দুষ্কৃতিকারীরা ভ্যানটি কেড়ে নিয়ে তাঁকে অন্য কোথাও মেরে মরদেহটি এখানে ফেলে রেখে পালিয়ে গেছে। এবিষয়ে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত