রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় রনির অগ্রগতি নেই : চিকিৎসক

রনির অগ্রগতি নেই : চিকিৎসক

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ দু’জনের অবস্থা অপরিবর্তিত রয়েছে। এখনো কোনো অগ্রগতি নেই। তাদের ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসক।

রবিবার সকালে এ তথ্য জানান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি গণমাধ্যমকে বলেন, কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ কনস্টেবল জিল্লুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। এখনো তাদের কোনো অগ্রগতি নেই। তাদের অবস্থা অপরিবর্তিত রয়েছে। বর্তমানে তাদের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসা চলছে। দুজনেরই ইনহ‍্যালেশন বার্ন রয়েছে। তাদের সব ধরনের চিকিৎসা চলছে। আজ দুপুরে একটি মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে।

কৌতুক অভিনেতা আবু হেনা রনি, মোশাররফ হোসেন, পুলিশ কনস্টেবল জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন। এদের মধ্যে মোশারফ হোসেন ইমরান হোসেন ও রুবেল হোসেনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

বেলুন বিস্ফোরণে আবু হেনা রনির শ্বাসনালীসহ দেহের ২৫ শতাংশ এবং কনস্টেবল জিল্লুর রহমানের দেহের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানান চিকিৎসকরা।

খুঁজুন