কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে হেডমাঝিসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুরো ক্যাম্প এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। ক্যাম্পে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করছেন। নিহতদের লাশ উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসা হয়েছে। নিহতরা হলেন ১৫ নম্বর ক্যাম্পের সি ব্লকের হেড মাঝি আবু তালেব ও সাব ব্লকের মাঝি সৈয়দ হোসেন। ক্যাম্পে নিয়োজিত এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, মঙ্গলবার রাত পৌনে বারোটার দিকে আট থেকে নয়জন দুর্বৃত্ত তাদের গুলি করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর ক্যাম্পে ব্লক রেইড এবং অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ২
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ২
কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে হেডমাঝিসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুরো ক্যাম্প এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। ক্যাম্পে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করছেন। নিহতদের লাশ উদ্ধার
করে উখিয়া থানায় নিয়ে আসা হয়েছে। নিহতরা হলেন ১৫ নম্বর ক্যাম্পের সি ব্লকের হেড মাঝি আবু তালেব ও সাব ব্লকের মাঝি সৈয়দ হোসেন। ক্যাম্পে নিয়োজিত এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, মঙ্গলবার রাত পৌনে বারোটার
দিকে আট থেকে নয়জন দুর্বৃত্ত তাদের গুলি করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর ক্যাম্পে ব্লক রেইড এবং অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত