কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবিরে
পৃথক ঘটনায় একরাতে গুলিতে তিন রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে উখিয়া ১৭ নম্বার মধুর ছড়া ও জামতলির ১৫
নম্বার ক্যাম্পে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, ক্যাম্পে ‘আধিপত্য
বিস্তারকে’ কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- উখিয়ার
রোহিঙ্গা ক্যাম্প-১৫
ব্লক জি/৩-এর কামাল উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন
(২৭), ক্যাম্প-১৭-এর আবুল বশরের
ছেলে আবুল কাসেম
(৩০), ক্যাম্প-১
ইস্ট ব্লক-জি/১২-এর মনি
উল্লাহর ছেলে ইমাম
হোসেন (৩০) এবং
ক্যাম্প-১৫ ব্লক
জি/৬-এর
মো. শফিকের ছেলে
আনোয়ার সাদেক (১৭)।
উখিয়া থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন জানান, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির
(আরসা) সন্ত্রাসীরা ১৫নং রোহিঙ্গা ক্যাম্পে চারজনকে তুলে নিয়ে গিয়ে ক্যাম্পের ব্লক
জি৩ ও ব্লক-৭ এর খালি জায়গায় গুলি করে ও এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এ সময় দুজন
নিহত ও দুজন গুরুতর আহত হন। তবে সন্ত্রাসীদের আরসা বললেও নিহত ও আহতরা রোহিঙ্গা
সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) কিনা এ বিষয়ে কিছু বলেননি ওসি।
অন্যদিকে ১৭ নং
ক্যাম্পে ঘটনা নিয়ে ওসি শামীম হোসাইন জানান, কথা আছে বলে ঘর থেকে কাশিমকে ডেকে
নিয়ে হত্যা করা হয়। তাকেও গুলি করে পালিয়ে যান দুর্বৃত্তরা।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে
পাঠানো হয়েছে এবং অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি শামীম হোসাইন।
এর আগে মঙ্গলবার
বিকেলে ৪নং ক্যাম্পে আরেকটি ঘটনায় গুলি করে হত্যা করা হয় এক যুবককে। তার নাম ইমাম
হোসেন (৩০)। তিনি উখিয়া উপজেলার কুতুপালং ১-ইস্ট নম্বর রোহিঙ্গা জি-১২ ব্লকের মনি
উল্লাহর ছেলে।
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ৪
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ৪
কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবিরে পৃথক ঘটনায় একরাতে গুলিতে তিন রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে উখিয়া ১৭ নম্বার মধুর ছড়া ও জামতলির ১৫ নম্বার ক্যাম্পে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।নিহতরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫ ব্লক জি/৩-এর কামাল উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন (২৭), ক্যাম্প-১৭-এর আবুল বশরের ছেলে আবুল কাসেম (৩০), ক্যাম্প-১ ইস্ট ব্লক-জি/১২-এর মনি উল্লাহর ছেলে ইমাম হোসেন (৩০) এবং ক্যাম্প-১৫
ব্লক জি/৬-এর মো. শফিকের ছেলে আনোয়ার সাদেক (১৭)।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন জানান, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা ১৫নং রোহিঙ্গা ক্যাম্পে চারজনকে তুলে নিয়ে গিয়ে ক্যাম্পের ব্লক জি৩ ও ব্লক-৭ এর খালি জায়গায় গুলি করে ও এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এ সময় দুজন নিহত ও দুজন গুরুতর আহত হন। তবে সন্ত্রাসীদের আরসা বললেও নিহত ও আহতরা রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) কিনা এ বিষয়ে কিছু বলেননি ওসি।অন্যদিকে ১৭ নং ক্যাম্পে ঘটনা নিয়ে ওসি শামীম হোসাইন
জানান, কথা আছে বলে ঘর থেকে কাশিমকে ডেকে নিয়ে হত্যা করা হয়। তাকেও গুলি করে পালিয়ে যান দুর্বৃত্তরা। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি শামীম হোসাইন।এর আগে মঙ্গলবার বিকেলে ৪নং ক্যাম্পে আরেকটি ঘটনায় গুলি করে হত্যা করা হয় এক যুবককে। তার নাম ইমাম হোসেন (৩০)। তিনি উখিয়া উপজেলার কুতুপালং ১-ইস্ট নম্বর রোহিঙ্গা জি-১২ ব্লকের মনি উল্লাহর ছেলে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত