শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
বিনোদন রটারডাম উৎসবে ‘কাজলরেখা

রটারডাম উৎসবে ‘কাজলরেখা

মনির হোসেন :

বাংলার রূপকথা মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র কাজলরেখা। দেশে দর্শক হৃদয় জয় করে এবার অংশ নিচ্ছে প্রেস্টিজিয়াস নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'কাজলরেখা' উৎসবের ৫৪তম আসরে লাইমলাইট বিভাগে নির্বাচিত হয়েছে।

দেশে সিনেমাটি যা মুক্তি পায় গত ১১ এপ্রিল। বাণিজ্যের বিচারে না হলেও  সমালোচকরা ছবিটির প্রশংসা করেছে।


রটারডাম উৎসবে ‘কাজলরেখা’ নির্বাচিত হওয়া প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘এই উৎসব বরাবরই এক্সপেরিমেন্টাল ফিল্মগুলোকে প্রাধান্য দেয়, মৈমনসিংহ গীতিকার মতো প্রাচীন একটি রূপকথাকে এই সময়ে এসে লোকাল ফর্মে কীভাবে পর্দায় হাজির করলাম সেটাই ওদের আগ্রহী করেছে। এরজন্য সম্মানিত বোধ করছি।

রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে ২০২৫ সালের ৩০ জানুয়ারি। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে সরাসরি অংশ নেবেন গিয়াস উদ্দিন সেলিম ও রাফিয়াত রশিদ মিথিলা।

খুঁজুন