রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর রূপগঞ্জে ৪ অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

রূপগঞ্জে ৪ অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪ অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর। এসময় আরো দুটি ডায়াগনস্টিক সেন্টারকে কঠিক কাগজপত্র দেখানোর জন্য ৭ দিন ও ২ দিনের সময় দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আইভি ফেরদৌস জানান, মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বেলদী, রূপগঞ্জ ও ভুলতা এলাকায় অভিযান চলে। এসময় অবৈধভাবে গড়ে উঠা বেলদী ডায়াগনষ্টিক সেন্টার, নিউ মর্ডান হেলথ কেয়ার সেন্টার, ভুলতা এলাকার ইডেন লাইফ কেয়ার হসপিটাল ও গাউছিয়া ডায়াবেটিকস সেন্টার বন্ধ করে সিলগালা করে দেয়া হয়। এছাড়া হেলথ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টারকে তাদের কাগজপত্র দেখানোর জন্য ৭ দিন ও মায়ের ছায়া ডায়াগনষ্টিক এন্ড হাসপাতালকে ২ দিন সময় দেয়া হয়।

খুঁজুন