সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর রূপগঞ্জে প্রাইভেটকার চাপায় গৃহবধু নিহত

রূপগঞ্জে প্রাইভেটকার চাপায় গৃহবধু নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে কাঞ্চন- কুড়িল বিশ্বরোড সড়কে ( শেখ হাসিনা সরনি) প্রাইভেটকার চাপায় গৃহবধু আমেনা বেগম(৪০) নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকারের চালককে আটক করেছে। জব্দ করা হয়েছে প্রাইভেটকারটি। বৃহস্পতিবার সন্ধ্যায় সড়কের ব্রাক্ষ্মণখালী এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত আমেনা বেগম স্থানীয় ব্রাক্ষ্মণখালী এলাকার কাচাঁমাল ব্যবসায়ী শাহজাহান মিয়ার স্ত্রী।

নিহতের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি দিপক চন্দ্র সরকার জানান, সন্ধ্যার সময় শাহজাহানের স্ত্রী আমেনা বেগম বাড়ী পাশে  লেকেরপাড় থেকে ছাগল নিয়ে বাড়ী ফিরছিল। এসময় কাঞ্চন- কুড়িল বিশ্বরোড সড়ক পারাপারের সময় কুড়িল থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারাযান তিনি। খবর পেয়ে  র‍্যাবের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন। জব্দ করেন প্রাইভেটকারটি। আটক করে প্রাইভেটকার চালককে। 

খুঁজুন