রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর রূপগঞ্জে রিভলবারসহ ‘ডেঞ্জার গ্রুপে'র পাঁচ জন গ্রেফতার

রূপগঞ্জে রিভলবারসহ ‘ডেঞ্জার গ্রুপে'র পাঁচ জন গ্রেফতার

বুলবুল আহমেদ সোহেল নারায়ণগঞ্জ ঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে বিদেশি রিভলবারসহ ‘ডেঞ্জার গ্রুপে'র পাঁচ  সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর মিডিয়া কর্মকর্তা মো. রিজওয়ান সাঈদ জিকু। বৃহস্পতিবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি, একটি টেঁটা, চারটি রামদা ও তিনটি লোহার পাইপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃরা হলঃ সাজ্জাদ, সাদেক, রবিউল, আমিনুল ইসলাম ও আরমান। তারা বিভিন্ন জেলার বাসিন্দা।

র‌্যাব জানায়, আটকরা ‘ডেঞ্জার গ্রুপ’ নামে একটি কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে রূপগঞ্জে বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি সহ বিভিন্ন অপরাধের সাথে তারা জড়িত।

খুঁজুন