নিজস্ব সংবাদদাতা( রূপগঞ্জ)
নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৫ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে দুই থেকে তিন কিলোমিটার এলাকা বিস্তৃত অবৈধ আবাসিক গ্যাস সংযোগের দুই ইঞ্চি পাইপ লাইন সংযোগ কেটে উদ্ধার করা হয়। নির্বাহি ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আতিকুল ইসলামের নেতৃত্বে
আজ ( মঙ্গলবার) সকাল এগারোটা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলে। অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমান পাইপ ও রাইজার সরঞ্জাম জব্দ করে তিতাস কর্তৃপক্ষ।
তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের ব্যবস্থাপক মেজবাউর রহমান জানান, রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বরপা এলাকায় উচ্চ চাপসম্পন্ন গ্যাস পাইপ থেকে আবাসিক ও বানিজ্যিক অবৈধ গ্যাস সংযোগ নেওয়া হয়েছে।
আইনশৃংখলা বাহিনীর সহায়তায় ও ভ্রাম্যমান আদালত অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করনে অভিযান চালায়।
এখন পর্যন্ত ৫ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যত বাধাই আসুক তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান অব্যাহত থাকবে।
রূপগঞ্জে তিতাসের অভিযানে ৫ হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন
রূপগঞ্জে তিতাসের অভিযানে ৫ হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন
নিজস্ব সংবাদদাতা( রূপগঞ্জ) নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৫ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে দুই থেকে তিন কিলোমিটার এলাকা বিস্তৃত অবৈধ আবাসিক গ্যাস সংযোগের দুই ইঞ্চি পাইপ লাইন সংযোগ কেটে উদ্ধার করা হয়। নির্বাহি ম্যাজিষ্ট্রেট উপজেলা
সহকারি কমিশনার (ভূমি) আতিকুল ইসলামের নেতৃত্বে আজ ( মঙ্গলবার) সকাল এগারোটা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলে। অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমান পাইপ ও রাইজার সরঞ্জাম জব্দ করে তিতাস কর্তৃপক্ষ।তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের ব্যবস্থাপক মেজবাউর রহমান জানান, রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে
বরপা এলাকায় উচ্চ চাপসম্পন্ন গ্যাস পাইপ থেকে আবাসিক ও বানিজ্যিক অবৈধ গ্যাস সংযোগ নেওয়া হয়েছে।আইনশৃংখলা বাহিনীর সহায়তায় ও ভ্রাম্যমান আদালত অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করনে অভিযান চালায়। এখন পর্যন্ত ৫ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যত বাধাই আসুক তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান অব্যাহত থাকবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত