নিজস্ব প্রতিনিধি, রূপগঞ্জ :অবরোধ সমর্থনে প্রাইভেটকারে অগ্নিসংযোগের চেষ্টা কালে স্থানীয় ছাত্রদলের ৫ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভান কাঞ্চন- ছনপাড়া সড়কের ভূইয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার চরপাড়া এলাকার ইসমাইলের ছেলে হানিফা (২৬), কাঞ্চন খাপাড়া এলাকার মনিরের ছেলে জুনায়েদ(২০), রানীপুরা এলাকার আনোয়ারের ছেলে শাকিব(১৯), কেন্দুয়া খালপাড় এলাকার শুক্কুর আলীর ছেলে ইয়াকুব,(২০) ও চন্ডিচলা এলাকার মতি মিয়ার ছেলে শাওন(১৬)। তারা সবাই স্থানীয় ছাত্রদলের কর্মী।
রূপগঞ্জ থানার ওসি(তদন্ত) জুবায়ের আহমেদ জানান, রাত ১১ টার দিকে কাঞ্চন পৌরসভার ভূইয়া পাড়া এলাকায় ১০/১৫ জন ছাত্রদল কর্মী মশাল মিছিল নিয়ে সড়কে অবস্থান নেন। এসময় তারা সড়কে চলাচলরত একটি প্রাইভেটকারে অগ্নি সংযোগ দেয়ার চেষ্টা কালে পুলিশ তাদের ধাওয়া করে ছাত্রদল কর্মী হানিফা, জুনায়েদ, সাকিব, ইয়াকুব ও শাওনকে গ্রেপ্তার করেন। পরে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
রূপগঞ্জের প্রাইভেটকারে আগুন দেয়ার চেষ্টা কালে ছাত্রদলের ৫ কর্মী গ্রেপ্তার
রূপগঞ্জের প্রাইভেটকারে আগুন দেয়ার চেষ্টা কালে ছাত্রদলের ৫ কর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি, রূপগঞ্জ :অবরোধ সমর্থনে প্রাইভেটকারে অগ্নিসংযোগের চেষ্টা কালে স্থানীয় ছাত্রদলের ৫ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভান কাঞ্চন- ছনপাড়া সড়কের ভূইয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার চরপাড়া এলাকার ইসমাইলের ছেলে হানিফা (২৬), কাঞ্চন খাপাড়া এলাকার মনিরের ছেলে জুনায়েদ(২০),
রানীপুরা এলাকার আনোয়ারের ছেলে শাকিব(১৯), কেন্দুয়া খালপাড় এলাকার শুক্কুর আলীর ছেলে ইয়াকুব,(২০) ও চন্ডিচলা এলাকার মতি মিয়ার ছেলে শাওন(১৬)। তারা সবাই স্থানীয় ছাত্রদলের কর্মী।রূপগঞ্জ থানার ওসি(তদন্ত) জুবায়ের আহমেদ জানান, রাত ১১ টার দিকে কাঞ্চন পৌরসভার ভূইয়া পাড়া এলাকায় ১০/১৫ জন ছাত্রদল কর্মী মশাল মিছিল
নিয়ে সড়কে অবস্থান নেন। এসময় তারা সড়কে চলাচলরত একটি প্রাইভেটকারে অগ্নি সংযোগ দেয়ার চেষ্টা কালে পুলিশ তাদের ধাওয়া করে ছাত্রদল কর্মী হানিফা, জুনায়েদ, সাকিব, ইয়াকুব ও শাওনকে গ্রেপ্তার করেন। পরে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত