মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর র‌্যাব-৫,এর অভিযানে বিপুল পরিমান হেরোইন ও অস্ত্র সহ মাদক সম্রাট আটক

র‌্যাব-৫,এর অভিযানে বিপুল পরিমান হেরোইন ও অস্ত্র সহ মাদক সম্রাট আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

অস্ত্র ও বিপুল পরিমান (মাদক) হেরোইন সহ মাদক সম্রাট আমিনুল কে আটক করেছে র‌্যাব-৫, রাজশাহীর চৌকস অভিযানিক টিম।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহী সিপিএসসি কোম্পানীর একটি চৌকস অপারেশনাল দল শনিবার ১৭ জুন দিনগত রাত সারে ১০টারদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থানাধীন চর হাকিমপুর টুকপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে, (মাদক) ৩ কেজি ১শ' ৮৯ গ্রাম হেরোইন ও (অস্ত্র) ১টি ওয়ান শুটারগান এবং ১টি মাদক প্যাকেটজাত করনের মেশিন উদ্ধার সহ চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর উপজেলার চর-হাকিমপুর টোকপাড়া গ্রামের মনজুর ছেলে মাদক সম্রাট আমিনুল (৩৭) কে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত বিপুল পরিমাণ হেরোইন ও অবৈধ অস্ত্রটি তার নিজের বলে কথা স্বীকার করে আটককৃত আমিনুল র‌্যাব কে আরো জানান, মাদক গুলো ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় পাচার করতেন তিনি বলেও প্রাথমিক ভাবে স্বীকার করেছেন।

এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।


খুঁজুন