র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হিসেবে আজ দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।
তিনি অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ’র স্থলাভিষিক্ত হলেন।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়,অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান ১৯৯১ সালে বিসিএস ১২তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তার দীর্ঘ চাকুরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি পুলিশ সুপার (এসপি) হিসেবে নোয়াখালী, বাগেরহাট, শরীয়তপুর এবং উপ-পুলিশ কমিশনার হিসেবে ডিএমপি ঢাকা ও সিএমপি চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পুলিশ কমিশনার হিসেবে সিএমপি চট্টগ্রামে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স এবং পুলিশ টেলিকম রাজারবাগ ঢাকায় দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান এবং অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ (পিপিএম) পদকে ভূষিত হন।
এ কে এম শহিদুর রহমান বাংলাদেশ মিলিটারী একাডেমী হতে বেসিক মিলিটারি ট্রেনিং কোর্স (বিএমটিসি), বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা রাজশাহী থেকে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ ঢাকা হতে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সম্পন্ন করেন।
তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে এমএসএস ইন এসডি সম্পন্ন করেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া হতে বিভিন্ন কোর্স সম্পন্ন করেন।
র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি শহিদুর রহমান
র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি শহিদুর রহমান
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হিসেবে আজ দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।তিনি অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ’র স্থলাভিষিক্ত হলেন।র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়,অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান ১৯৯১ সালে বিসিএস ১২তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তার দীর্ঘ চাকুরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন
করেছেন।তিনি পুলিশ সুপার (এসপি) হিসেবে নোয়াখালী, বাগেরহাট, শরীয়তপুর এবং উপ-পুলিশ কমিশনার হিসেবে ডিএমপি ঢাকা ও সিএমপি চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পুলিশ কমিশনার হিসেবে সিএমপি চট্টগ্রামে দায়িত্ব পালন করেন।এছাড়াও তিনি ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স এবং পুলিশ টেলিকম রাজারবাগ ঢাকায় দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান এবং অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ (পিপিএম) পদকে ভূষিত হন।এ কে এম শহিদুর রহমান
বাংলাদেশ মিলিটারী একাডেমী হতে বেসিক মিলিটারি ট্রেনিং কোর্স (বিএমটিসি), বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা রাজশাহী থেকে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ ঢাকা হতে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সম্পন্ন করেন।তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে এমএসএস ইন এসডি সম্পন্ন করেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া হতে বিভিন্ন কোর্স সম্পন্ন করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত