সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর র‌্যাবের অভিযানে ১৯৯ বোতল ফেন্সিডিল সহ একজন আটক

র‌্যাবের অভিযানে ১৯৯ বোতল ফেন্সিডিল সহ একজন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলা সদর উপজেলার ধলাহার সীমান্ত এলাকা থেকে ১৯৯ বোতল ফেন্সিডিল একজন কে আটক করেন।

সত্যতা নিশ্চিত করে প্রতিবেদক কে র‌্যাব জানান,

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে বৃহস্পতিবার ২ মার্চ ১০ টারদিকে  ধলাহার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৯ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম (৩৫), পিতা- মোঃ আইয়ুব আলী, সাং-বিরিঞ্চি, থানা-পাঁচবিবি, জয়পুরহাটকে হাতেনাতে গ্রেফতার করেন। 

এব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‌্যাব।

খুঁজুন