সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর র‌্যাবের অভিযানে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইঞ্জেকশন সহ ৩ জন আটক

র‌্যাবের অভিযানে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইঞ্জেকশন সহ ৩ জন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট কাম্পের চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে ২ হাজার ২শ' ৩৫ পিচ

বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার ও নারী সহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছেন। এব্যাপারে নওগাঁর পাশ্ববর্তী সান্তাহার রেলওয়ে থানায় মামলা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‌্যাব। সত্যতা নিশ্চিত করে র‌্যাব কাম্প থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ৬ জুলাই দিনগত রাত সারে ১১ টারদিকে জয়পুরহাট জেলার আক্কেলপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করেন র‌্যাবের চৌকস অভিযানিক দল। অভিযান চলাকালে ২ হাজার ২শ' ৩৫ পিচ

বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার সহ

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার

মধ্য দরগাপাড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে মানিক (২৮), চান্দাপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে শাহীন আলম (২৯) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী মোছাঃ আরোজা বেগম (৪৫)

হাতেনাতে গ্রেফতার করেন। এসময়   দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার 

চান্দাপাড়া-দর্গাপাড়া গ্রামের আজাহার রহমান ওরফে রাজা'র ছেলে ও

চিহ্নিত মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। র‌্যাব আরো জানায়, পলাতক আসামী আতিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মানিক, শাহীন এবং আরোজা বেগম এর মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় খুচরা ও পাইকারী বিক্রি করতো এমন সংবাদের ভিত্তিতে গত কয়েক দিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করেন এবং ৬ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে জানাযায় যে, উক্ত আসামীগণ নীলসাগর এক্সপ্রেস এ মাদক বহনকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন আক্কেলপুর রেল স্টেশন প্লাটফর্ম এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব-৫, সিপিসি-৩ এর চৌকস আভিযানিক দল উক্ত আসামীদেরকে আটক করেন এবং মুলহোতা আতিয়ার কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীদের সাথে থাকা দুটি ট্রাভেল ব্যাগ ও একটি ভ্যানিটি ব্যাগে তল্লাশী করলে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২ হাজার ২শ' ৩৫ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়। এব্যাপারে মামলা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‌্যাব।

খুঁজুন