সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর র‌্যাবের অভিযানে বিপুল পরিমান জাল টাকাসহ ২ জন আটক

র‌্যাবের অভিযানে বিপুল পরিমান জাল টাকাসহ ২ জন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

ঈদ কে সামনে রেখে প্রতারক চক্র বা জাল টাকা কারবারি চক্রের সদস্যরা সক্রিয়। র‌্যাবের অভিযানে ৩ লাখ ৪৬ হাজার জাল টাকাসহ ২ জন আটক।

জয়পুরহাট জেলা সদর উপজেলার তেতুলতলী এলাকা হতে মঙ্গলবার পূর্ব রাত দেরটার দিকে ৩ লাখ ৩৬ হাজার জাল টাকাসহ মোঃ রিমন (২৭) ও মোঃ রনি মন্ডল (৩০) কে হাতেনাতে আটক করেছেন র‍্যাব।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়,

র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং  স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে জেলার সদর থানার নাকুরিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে মোঃ রিমন ও একই গ্রামের নুরুজ্জামানের ছেলে মোঃ রনি মন্ডলকে জাল টাকা সহ হাতেনাতে আটক করা হয়।

র‍্যাব আরো জানান, অভিযুক্ত মূলহোতা মোঃ রিমন জাল টাকা সরবরাহকারী ও বিপণনকারী সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য ও মোঃ রনি মন্ডল তার সহযোগী হিসেবে কাজ করে। তারা দীর্ঘ দিন ধরে এই ব্যবসার সাথে জড়িত।  তারা ঈদ উল ফিতরকে সামনে রেখে এসব জাল টাকা লাখে ১২ হাজার টাকা মূল্যে কিনে এনে ব্যাংকের টাকার বান্ডিলের মধ্যে কৌশলে ঢুকিয়ে দিয়ে চালাতো বলে প্রকাশ্যে স্বীকার করেন। এছাড়াও তারা বিভিন্ন বিপণী বিতানে কৌশলে এসব নোট চালাতো বলে তারা স্বীকার করেছেন। অভিযুক্ত আসামীদ্বয় দীর্ঘদিন যাবত জয়পুরহাট সদর ও আশেপাশের এলাকায় জাল টাকা বিতরণ করে আসছিল। জাল টাকা তৈরি ও সরবরাহকারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের পূর্বক মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন