সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর র‌্যাবের অভিযানে ফেন্সিডিল ও বিদেশী মদ সহ মাদক কারবারি আটক

র‌্যাবের অভিযানে ফেন্সিডিল ও বিদেশী মদ সহ মাদক কারবারি আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন :

র‌্যাবের অভিযানে ৩৫৩ বোতল ফেন্সিডিল ও বিদেশী ৩ বোতল মদসহ মাদক কারবারি এক যুবক আটক।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাট কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়,

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকশ অভিযানিক দল কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে রবিবার ১৯ মার্চ পনে ৪টারদিকে জয়পুরহাট জেলার সদর উপজেলার গঙ্গাদাসপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫৩ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন (৩০) নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফারুক হোসেন জয়পুরহাট জেলা সদর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের

মৃত কলম বকস এর ছেলে।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত যুবক গঙ্গাদাসপুর এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলের একটি বড় চালান আসবে এবং রাতেই তা বাসে করে ঢাকায় পাঠানো হবে এমন গোপন তথ্যের ভিত্তিতে, র‌্যাবের একটি চৌকশ অভিযানিক দল গঙ্গাদাসপুর এলাকায় অভিযান চালিয়ে উপরোক্ত মাদক সহ আসামীকে হাতেনাতে গ্রেফতার করেন। এব্যাপারে নিকটস্থ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছে র‌্যাব।

খুঁজুন