র্যাব জয়পুরহাট কাম্পের অভিযান' ডাকাতি ও হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী আটক।
হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ আমিনুল ইসলাম @রিয়াদুল (৪৫) কে জয়পুরহাট সদর থানার নোয়াপাড়া এলাকা হতে শনিবার পূর্বরাতে গ্রেফতার করেন র্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাট ক্যাম্পের চৌকস টিম।
সত্যতা নিশ্চিত করে র্যাব কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশন দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ১২ আগস্ট শনিবার পূর্বরাতে জয়পুরহাট জেলার সদর থানধীন নোয়াপাড়া এলাকা হতে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী মোঃ আমিনুল ইসলাম@রিয়াদুল (৪৫), পিতা-মৃত মজিবর রহমান, সাং-পশ্চিম পারুলিয়া, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করেন।
উল্লেখ্য্য যে, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে একটি ডাকাত দল সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ঘরে ঢুকে। ডাকাতরা মজিবরকে ছুরিকাঘাত করে ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে প্রতিবেশীরা মজিবরকে গুরুতর অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার দুদিন পর নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।
গত ১৯ জুন জয়পুরহাট দ্বিতীয় আদালদের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দিন ডাকাতি করতে গিয়ে খুনের মামলায় তিনজনের মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন। প্রাাণদন্ড ছাড়াও দোষীদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই মামলার অন্য একটি ধারায় তাদের ১০ বছর করে কারাদন্ডের পাশাপাশি আরও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মামলার রায় হওয়ার পর থেকেই র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল আসামী আমিনুল ইসলাম@রিয়াদুল কে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং জয়পুরহাট সদর থানার নোয়াপাড়া এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র্যাব।
র্যাবের অভিযানে হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী আটক
র্যাবের অভিযানে হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী আটক
র্যাব জয়পুরহাট কাম্পের অভিযান' ডাকাতি ও হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী আটক।হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ আমিনুল ইসলাম @রিয়াদুল (৪৫) কে জয়পুরহাট সদর থানার নোয়াপাড়া এলাকা হতে শনিবার পূর্বরাতে গ্রেফতার করেন র্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাট ক্যাম্পের চৌকস টিম।সত্যতা নিশ্চিত করে র্যাব কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশন দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ১২ আগস্ট শনিবার পূর্বরাতে জয়পুরহাট জেলার সদর থানধীন নোয়াপাড়া এলাকা হতে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত
আসামী মোঃ আমিনুল ইসলাম@রিয়াদুল (৪৫), পিতা-মৃত মজিবর রহমান, সাং-পশ্চিম পারুলিয়া, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করেন। উল্লেখ্য্য যে, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে একটি ডাকাত দল সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ঘরে ঢুকে। ডাকাতরা মজিবরকে ছুরিকাঘাত করে ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে প্রতিবেশীরা মজিবরকে গুরুতর অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার দুদিন পর নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।গত ১৯ জুন জয়পুরহাট দ্বিতীয় আদালদের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দিন ডাকাতি করতে
গিয়ে খুনের মামলায় তিনজনের মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন। প্রাাণদন্ড ছাড়াও দোষীদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই মামলার অন্য একটি ধারায় তাদের ১০ বছর করে কারাদন্ডের পাশাপাশি আরও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।মামলার রায় হওয়ার পর থেকেই র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল আসামী আমিনুল ইসলাম@রিয়াদুল কে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং জয়পুরহাট সদর থানার নোয়াপাড়া এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র্যাব।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত