মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর র‌্যাবের অভিযানে জেলি মিশ্রিত প্রায় ৫শ কেজি চিংড়ি মাছ জব্দ

র‌্যাবের অভিযানে জেলি মিশ্রিত প্রায় ৫শ কেজি চিংড়ি মাছ জব্দ

শাহ আলম ইসলাম নিতুল :   মুন্সীগঞ্জ শ্রীনগরে  বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের  ছনবাড়ী এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে জেলি মিশ্রিত ১৪টি কার্টনে প্রায় ৫শ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে র‌্যাব। এসময় বাসের সুপারভাইজার জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার রাতে র‌্যাব -১০ গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে ছেড়ে আসা জি.এস ট্রাভেলসের চট্টগ্রামের রায়েন্দাগামী একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো ব ১৫-৫৩৮৮) অভিযান চালায়। র‌্যাব বাসের ভেতর থেকে ককশিটের ১৪টি কার্টন ভর্তি চিংড়ি মাছ জব্দ করে। এসময় বাসের সুপার ভাইজার জাহাঙ্গীর আলম  আটক করা হয়। 

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাইদ জানান আদালত যাচাই বাছাই করে সিরাজুল ইসলামের মাছে কোন জেলি না পাওয়ায় তাকে মাছ সহ ছেড়ে দেওয়া হয় এবং  ভ্রাম্যমান আদালত মাধ্যমে  বাসের সুপার ভাইজার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে।

খুঁজুন