শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ
র্যাবের অভিযানে মাদকসেবনরত অবস্থায় ৭ জন কিশোর গ্যাং চক্রের সদস্য গ্রেফতার।
জয়পুরহাটের সদর থানার খঞ্জনপুর উত্তরপাড়াস্থ খঞ্জনপুর আনসার ক্যাম্প হতে বেল-আমলাগাী পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৭ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তারা বিভিন্ন কলেজ এর শিক্ষার্থী বলেও জানান র্যাব।
আটককৃতরা হলেন, সদর উপজেলার চকশ্যাম গ্রামের মোঃ আনোয়ারের ছেলে মোঃ ওবাইদুল ইসলাম (২২), মোঃ আসাদুল ইসলামের ছেলে মোঃ আল আমিন হোসেন (২৫), মোঃ ইলিয়াস হোসেনের ছেলে মোঃ উজ্জল হোসেন (২৩), মোঃ মাসুদ রানার ছেলে মোঃ সুজন হাসান (১৯), মোঃ সোনা মিয়ার ছেলে মোঃ মিরাজ হোসেন (২২), ও খঞ্জনপুর উত্তরপাড়া গ্রামের মোঃ রুস্তম মন্ডলের ছেলে মোঃ আরিফুল ইসলাম, (২২), মোঃ রেজাউল ইসলামের ছেলে মোঃ রাসেল সাজু (২০)।
র্যাব জানায়, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি, ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে মাদকসেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, অভিযুক্তরা অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় বিরক্তিকর আচরণ ও জনসাধারণের শান্তি বিনষ্ট করে আসছিল।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা পূর্বক বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
র্যাবের অভিযানে মাদক সেবনকারী ৭ জন কিশোর গ্যাং চক্রের সদস্য গ্রেফতার
র্যাবের অভিযানে মাদক সেবনকারী ৭ জন কিশোর গ্যাং চক্রের সদস্য গ্রেফতার
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ র্যাবের অভিযানে মাদকসেবনরত অবস্থায় ৭ জন কিশোর গ্যাং চক্রের সদস্য গ্রেফতার।জয়পুরহাটের সদর থানার খঞ্জনপুর উত্তরপাড়াস্থ খঞ্জনপুর আনসার ক্যাম্প হতে বেল-আমলাগাী পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৭ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তারা বিভিন্ন কলেজ এর শিক্ষার্থী বলেও জানান র্যাব।আটককৃতরা হলেন, সদর উপজেলার চকশ্যাম গ্রামের মোঃ আনোয়ারের ছেলে মোঃ ওবাইদুল ইসলাম (২২),
মোঃ আসাদুল ইসলামের ছেলে মোঃ আল আমিন হোসেন (২৫), মোঃ ইলিয়াস হোসেনের ছেলে মোঃ উজ্জল হোসেন (২৩), মোঃ মাসুদ রানার ছেলে মোঃ সুজন হাসান (১৯), মোঃ সোনা মিয়ার ছেলে মোঃ মিরাজ হোসেন (২২), ও খঞ্জনপুর উত্তরপাড়া গ্রামের মোঃ রুস্তম মন্ডলের ছেলে মোঃ আরিফুল ইসলাম, (২২), মোঃ রেজাউল ইসলামের ছেলে মোঃ রাসেল সাজু (২০)।র্যাব জানায়, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা
জামান, আর্টিলারি, ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে মাদকসেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, অভিযুক্তরা অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় বিরক্তিকর আচরণ ও জনসাধারণের শান্তি বিনষ্ট করে আসছিল। পরবর্তীতে তাদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা পূর্বক বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত