রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় সাগরে তিন নম্বর সতর্কতা জারি

সাগরে তিন নম্বর সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে থাকবে বৃষ্টি। পূর্ণিমা এবং বায়ুচাপের তারতম্য বেশি হওয়ায় দুই থেকে চার ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে এসব এলাকায়।

দেশের তিনটি সমুদ্রবন্দর ও কক্সবাজারে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রবিবার  আবহাওয়া অধিদপ্তর সূত্র এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটি এখন ভারতের ওডিশার উত্তরে ও এবং পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি এলাকায় অবস্থান করছে। তিনি বলেন, রাজধানীতে আজ আরও বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

খুঁজুন