ঘরের মাটিতে দক্ষিণ
আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে হারের পর এবার দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে
বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে টসে জিতে
ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারীদের অধিনায়ক এইডেন মার্করাম। আগে বল করতে নেমে
টাইগার বোলাররাও সুবিধা করে ওঠতে পারেননি। প্রোটিয়াদের এক উইকেট নিলেও চাপে ফেলতে
পারেননি, ১ উইকেটে ১০৯ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে গিয়েছে এইডেন মার্করামের দল।
সাগরিকায়
আগে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের শুরুটা হয়েছে ভালোই। দুই ওপেনার টনি ডে জর্জি এবং
এইডেন মার্করাম মিলে ভালোই সামলাচ্ছিলেন টাইগার বোলারদের। নতুন বলের সুবিধা নিতে
পারেননি দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা।
ওদিকে
টাইগার বোলারদের সামলে স্কোরবোর্ডে রান বাড়াচ্ছিলেন প্রোটিয়া ওপেনাররা। এ দুজনের
জুটিতে ১৭ ওভারেই স্কোরবোর্ডে ওঠে ৬৯ রান। তবে এ জুটিতে আর বড় হতে দেননি তাইজুল
ইসলাম। অষ্টাদশ ওভারের প্রথম বলেই টাইগার স্পিনারের করা বলে ক্যাচ তুলে দেন
প্রোটিয়া অধিনায়ক মার্করাম। মিড অনে থাকা মমিনুল হক সহজেই তালুবন্দী করেন নে
ক্যাচটি। সাজঘরে ফেরার আগে ৫৫ বলে ৩৩ রান করেছেন মার্করাম।
মার্করাম
ফেরার পর ক্রিজে জর্জির সঙ্গী হন ট্রিস্টান স্টাবস। নতুন জুটিকেও চাপে ফেলতে
পারেননি টাইগার বোলাররা। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে এ দুজন মিলে গড়েছেন ৪০ রানের
জুটি। তাতে দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে ওঠেছে ১০৯ রান। শুরু থেকেই দুর্দান্ত খেলা
জর্জি ব্যক্তিগত হাফ সেঞ্চুরি থেকে ১ রান দূরে থেকে বিরতিতে গিয়েছেন। তিনি অপরাজিত
আছেন ৭১ বলে ৪৯ রান করে। স্টাবস করেছেন ৪২ বলে ২৩ রান।
সাগরিকায় দাপট চলছে দক্ষিণ আফ্রিকার
সাগরিকায় দাপট চলছে দক্ষিণ আফ্রিকার
ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে হারের পর এবার দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারীদের অধিনায়ক এইডেন মার্করাম। আগে বল করতে নেমে টাইগার বোলাররাও সুবিধা করে ওঠতে পারেননি। প্রোটিয়াদের এক উইকেট নিলেও চাপে ফেলতে পারেননি, ১ উইকেটে ১০৯ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে গিয়েছে এইডেন মার্করামের দল।সাগরিকায় আগে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের শুরুটা হয়েছে ভালোই। দুই ওপেনার টনি ডে জর্জি এবং
এইডেন মার্করাম মিলে ভালোই সামলাচ্ছিলেন টাইগার বোলারদের। নতুন বলের সুবিধা নিতে পারেননি দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা।ওদিকে টাইগার বোলারদের সামলে স্কোরবোর্ডে রান বাড়াচ্ছিলেন প্রোটিয়া ওপেনাররা। এ দুজনের জুটিতে ১৭ ওভারেই স্কোরবোর্ডে ওঠে ৬৯ রান। তবে এ জুটিতে আর বড় হতে দেননি তাইজুল ইসলাম। অষ্টাদশ ওভারের প্রথম বলেই টাইগার স্পিনারের করা বলে ক্যাচ তুলে দেন প্রোটিয়া অধিনায়ক মার্করাম। মিড অনে থাকা মমিনুল হক সহজেই তালুবন্দী করেন নে ক্যাচটি। সাজঘরে ফেরার আগে
৫৫ বলে ৩৩ রান করেছেন মার্করাম। মার্করাম ফেরার পর ক্রিজে জর্জির সঙ্গী হন ট্রিস্টান স্টাবস। নতুন জুটিকেও চাপে ফেলতে পারেননি টাইগার বোলাররা। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে এ দুজন মিলে গড়েছেন ৪০ রানের জুটি। তাতে দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে ওঠেছে ১০৯ রান। শুরু থেকেই দুর্দান্ত খেলা জর্জি ব্যক্তিগত হাফ সেঞ্চুরি থেকে ১ রান দূরে থেকে বিরতিতে গিয়েছেন। তিনি অপরাজিত আছেন ৭১ বলে ৪৯ রান করে। স্টাবস করেছেন ৪২ বলে ২৩ রান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত