শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
বিনোদন শাকিবের ‘তাণ্ডব’-এ সিয়াম

শাকিবের ‘তাণ্ডব’-এ সিয়াম

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব। রায়হান রাফীর পরিচালনায় এটি মুক্তি পাবে আসন্ন ঈদে। ইতিমধ্যেই শেষ হয়েছে সিনেমার শুটিং। চলছে সম্পাদনার কাজ। সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা। শাকিবের সঙ্গে এতে দেখা যাবে জয়া আহসান, সাবিলা নূরের মতো তারকাদের।

প্রথমে শোনা গিয়েছিল, তাণ্ডব-এ শাকিব খানের সঙ্গে চমক হিসেবে পর্দায় হাজির হবেন আফরান নিশো কিংবা শরিফুল রাজ। তবে শেষ পর্যন্ত জানা গেল থাকবেন সিয়াম আহমেদ। পোড়ামন ২র এই নায়ক সিনেমায় ক্যামিও একটি চরিত্রে অভিনয় করেছেন। আর তাকে দেখা যাবে গল্পের গুরুত্বপূর্ণ মুহূর্তে শাকিবের সঙ্গে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে তাণ্ডবর গল্প। যদিও এই সিনেমা নিয়ে এখনই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চান না সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা।

তাণ্ডব সিনেমার গল্প রায়হান রাফীর। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান। আসছে ঈদে সবচেয়ে বড় ধামাকা হিসেবে মুক্তি পাবে সিনেমাটি। টার্গেট করা হচ্ছে প্রায় দেড় শতাধিক প্রেক্ষাগৃহকে এটি মুক্তি দেওয়ার।

খুঁজুন