শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
বিনোদন সালমান শাহ চলে যাওয়ার ২৬ বছর

সালমান শাহ চলে যাওয়ার ২৬ বছর

চলচ্চিত্রের সেই বিভীষিকাময় দিন। আজকের দিনেই বাংলাদেশ দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক, এখনো অনেক নায়কের অনুপ্রেরণা, ফ্যাশন আইকন, মেধাবী অভিনেতা সর্বোপরি মৃত্যুর ২৬ বছর পরও সমান জনপ্রিয় নায়ক সালমান শাহ’র। আজ তার ২৭’তম মৃত্যুবার্ষিকী। 

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন সালমান শাহ। তাকে বলা হতো বাংলা ছবির ফ্যাশন আইকন। তিন বছরে অভিনয় করেছেন মোট ২৭টি ব্যবসাসফল সিনেমায়। এর মধ্যে ১৪টি ছবিতে সালমানের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন শাবনূর। এছাড়া তার সাথে নায়িকা হয়েছিলেন মৌসুমী থেকে শুরু করে শাবনাজ, শাহনাজ, লিমা, শিল্পী, বৃষ্টি, শ্যামা, সোনিয়া ও সাবরিনা।  

খুঁজুন