আনোয়ার হোসেন - নিজস্ব প্রতিনিধি::
গতকাল শুক্রবার (২৬শে জুলাই) সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে সাতক্ষীরার সাংবাদিক সমাজের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিক মেহেদী ও তুরাব হত্যা, দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, ‘বরাবরই দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মামলা এমনকি হত্যার শিকার হতে হয় সাংবাদিকদের। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতার সময় শত শত সাংবাদিকের ওপর হামলা হয়েছে। দুজন সাংবাদিক নিহত হয়েছেন। এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। আহত সাংবাদিকদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।’
দৈনিক কালের চিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদের সভাপতিত্বে এবং মানবজমিনের এসএম বিপ্লবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন– সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, বেসরকারি সংস্থা স্বদেশের পরিচালক মাধব চন্দ্র দত্ত, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেম, বণিক বার্তার গোলাম সরোয়ার, বৈশাখী টিভির শামীম পারভেজ, এখন টিভির আহসানুর রহমান রাজীব, সাংবাদিক ড. দিলীপ দেব, রবিউল ইসলাম, সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, সাতক্ষীরা সকালের আমিরুজ্জামান বাবু, পত্রদূতের আব্দুস সামাদ, বাসস এর দিদারুল আলম অন্যান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ।
সাংবাদিক হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ
সাংবাদিক হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ
আনোয়ার হোসেন - নিজস্ব প্রতিনিধি::গতকাল শুক্রবার (২৬শে জুলাই) সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে সাতক্ষীরার সাংবাদিক সমাজের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিক মেহেদী ও তুরাব হত্যা, দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে বক্তারা বলেন, ‘বরাবরই দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মামলা এমনকি হত্যার শিকার হতে হয় সাংবাদিকদের। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতার
সময় শত শত সাংবাদিকের ওপর হামলা হয়েছে। দুজন সাংবাদিক নিহত হয়েছেন। এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। আহত সাংবাদিকদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।’দৈনিক কালের চিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদের সভাপতিত্বে এবং মানবজমিনের এসএম বিপ্লবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন– সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিদাস
রায়, বেসরকারি সংস্থা স্বদেশের পরিচালক মাধব চন্দ্র দত্ত, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেম, বণিক বার্তার গোলাম সরোয়ার, বৈশাখী টিভির শামীম পারভেজ, এখন টিভির আহসানুর রহমান রাজীব, সাংবাদিক ড. দিলীপ দেব, রবিউল ইসলাম, সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, সাতক্ষীরা সকালের আমিরুজ্জামান বাবু, পত্রদূতের আব্দুস সামাদ, বাসস এর দিদারুল আলম অন্যান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত