জাতীয়
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী (৬৩) মারা গেছেন। মঙ্গলবার
(২ মে) রাত ৮টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
(বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জাতীয়
প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি
বলেন, কামরুল ইসলাম চৌধুরী প্রায় এক মাস ধরে বিএসএমএমইউতে ভর্তি ছিলেন। তার
লিভার সিরোসিস ছিল, যা পরে ক্যানসারে রূপ নেয়।
কামরুল
ইসলাম দৈনিক সংবাদ ও বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন।
সবশেষ তিনি বাসসের বার্তা সম্পাদক হিসেবে অবসরে যান। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক
ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার
(৩ মে) নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আইচাপাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন
করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সাংবাদিক কামরুল ইসলাম আর নেই
সাংবাদিক কামরুল ইসলাম আর নেই
জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী (৬৩) মারা গেছেন। মঙ্গলবার (২ মে) রাত ৮টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বিষয়টি
নিশ্চিত করেছেন। তিনি বলেন, কামরুল ইসলাম চৌধুরী প্রায় এক মাস ধরে বিএসএমএমইউতে ভর্তি ছিলেন। তার লিভার সিরোসিস ছিল, যা পরে ক্যানসারে রূপ নেয়।কামরুল ইসলাম দৈনিক সংবাদ ও বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। সবশেষ তিনি বাসসের
বার্তা সম্পাদক হিসেবে অবসরে যান। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (৩ মে) নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আইচাপাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত