শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা সাঁতার প্রতিযোগিতায় রেকর্ড সৃষ্টিকরলেন গজারিয়ার মেয়ে মাইশা

সাঁতার প্রতিযোগিতায় রেকর্ড সৃষ্টিকরলেন গজারিয়ার মেয়ে মাইশা

সাইফ পাওয়ারটেক ৩৬তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা ১০০মিটার ব্যাক ষ্ট্রোক নতুন  জাতীয় রেকর্ড সৃষ্টিকরলেন মুন্সিগঞ্জের গজারিয়ায়  মেয়ে ফাতিহা মাহতাব মাইশা


সাইফ পাওয়ারটেক ৩৬তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও 

ডাইভিং প্রতিযোগিতা-২০২৪ ও  ১০০মিটার ব্যাক ষ্ট্রোক নতুন  জাতীয় রেকর্ড সৃষ্টিকরলেন মুন্সিগঞ্জের গজারিয়ায়  মেয়ে ফাতিহা মাহতাব মাইশা,  রসুলপুর    

গ্রামের তার জন্ম, পিতাঃ মুহম্মদ মাহতাব উদ্দিন মাসুম(সংগীত শিক্ষক,কন্ঠ শিল্পী বাংলাদেশ বেতার ও টেলিভিশন)  মাতাঃসামছুন নাহার পপি। গত ২০১০ সালে মোসাঃ নাজমা খাতুন বাংলাদেশ আনসার থেকে ১.২০.৭৭ সেকেন্ড তার রেকর্ড ছিল।  আজ ২৫.০৫.২০২৪ সালে সে রেকর্ড ভেঙে ১.২০:০৬ সেকেন্ড নুতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করলেন মুন্সিগঞ্জের গজারিয়ার মেয়ে ফাতিহা মাহতাব মাইশা।পুরস্কার তুলে দিচ্ছেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

মাইশার  কৃতিত্ব অর্জনে গজারিয়া উপজেলার সম্মান আলোকিত করায় বাবা সংগীতশিল্পী মাহতাব উদ্দিন মাসুম দেশবাসীর কাছে দোয়া চান।

খুঁজুন