রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় শান্তিপূর্ণ বিশ্ব গড়তে যুদ্ধ, নিষেধাজ্ঞা বন্ধ করুন

শান্তিপূর্ণ বিশ্ব গড়তে যুদ্ধ, নিষেধাজ্ঞা বন্ধ করুন

শান্তিপূর্ণ বিশ্ব গড়তে অস্ত্র প্রতিযোগিতা, যুদ্ধ ও নিষেধাজ্ঞা বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে বাংলায় দেয়া ভাষণে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ইউক্রেন ও রাশিয়ার সংঘাতের অবসান চাই। যুদ্ধ বা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মত বৈরীপন্থা কখনও কোন জাতির মঙ্গল বয়ে আনতে পারে না। পারস্পরিক আলাপ-আলোচনাই সঙ্কট ও বিরোধ নিষ্পত্তির সেরা উপায়। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘ এবং বিশ্ব নেতৃবৃন্দকে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ সমস্যা অব্যাহত থাকলে, তা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে অনেক আলোচনার পরেও একজন রোহিঙ্গাকেও তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যায়নি। মিয়ানমারে চলমান রাজনৈতিক সংঘাত বাস্তচ্যূত রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে আরও কঠিন করে তুলেছে। আশা করি, এ বিষয়ে জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখবে।

খুঁজুন