শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর সাপাহারে রাস্তার দু' পাশে রোপণকৃত গাছ যেন মৃত্যুর ফাঁদ

সাপাহারে রাস্তার দু' পাশে রোপণকৃত গাছ যেন মৃত্যুর ফাঁদ

নওগাঁর সাপাহার উপজেলার বিভিন্ন সড়ক ও রাস্তার দু'ধারে রোপণকৃত সারি সারি দাঁড়িয়ে থাকা মরা গাছগুলি এখন পথচারী সহ এলাকার মানুষের জন্য মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থাকলেও যেন দেখার নেই কেউ। রাস্তায় দাঁড়িয়ে থাকা এসব গাছ যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটাতে পারে এমন আতঙ্ক ও আশঙ্কা নিয়ে সড়ক ও রাস্তাদিয়ে চলাচল করছে পথচারী সহ সকল ধরণের যানবাহন।

 মাঝের মধ্যে ছোটো-খাটো দূর্ঘটনাও ঘটছে। দীর্ঘ দিন ধরে গাছগুলি মৃত অবস্থায় দাঁড়িয়ে থাকলেও সরকারের কোন পক্ষই গাছগুলি বিষয়ে কোন পদক্ষেপ না নেওয়ার ফলে দিনদিন মরা গাছগুলি এখন ভয়ংকর অবস্থায় দঁড়িয়ে রয়েছে। অল্প বাতাসেই ভেঙে পড়ছে মরা গাছ ও গাছের ডালপালা। এতে মাঝের মধ্যেই ঘটছে ছোটো-খাটো দূর্ঘটনা। ঝুঁকি নিয়েই রাস্তায় চলাচল করছে পথচারীরা এবং রাস্তার পাশের জমিতে আবাদ করছে জমির মালিক কৃষকরা। স্থানিয় সাপাহার বনবিট অফিসার জাহাঙ্গীর আলম বলছেন রাস্তা সহ যে কোন বনবিটে টেন্ডার কার্যক্রম চলমান রয়েছে, সাপাহার নির্বাহী অফিসার গাছ রোপণ বিভাগ গুলির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নিলেই আমরা মূল্য নির্ধারণ করে মৃত গাছগুলি কর্তনের ব্যাবস্থা গ্রাহন করব। নিশ্চিন্তপুর গ্রামের ভ্যান চালক আব্দুস সালাম সহ উপজেলার বিভিন্ন গ্রামের ভ্যান চালক ও পথচারীরা জানান, প্রতিদিন তাদেরকে রাস্তাগুলি দিয়ে দিনে ও রাতে অনেক বার চলাচল করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে।

 কয়েক দিন আগেই দিনের বেলায় এলাকার কিছু অসাধু ব্যক্তি চুরি করে রাস্তার মরা গাছ কটতে গিয়ে নিশ্চিন্তপুর গ্রামের এক শিক্ষার্থী রাস্তায় দূর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক আহত হয়। এছাড়া বেশ কয়েক দিন পূর্বে বাসুল ডাঙ্গা মোড়ের অদুরে সাপাহার-গোদাগাড়ী হাইওয়ে রাস্তায় রাতের বেলায় আকষ্মীক একটি গাছ ভেঙ্গে পড়লে রাস্তায় চলাচলকারী পথচারী ও যানবাহনগুলি ডাকাত রাস্তায় গাছ ফেলেছে ভেবে থানা পুলিশে সংবাদ দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে দেখতে পায় কোন চোর বা ডাকাত নয় বাতাসে রাস্তার পাশের মরা গাছ ভেঙ্গে রাস্তার উপর পড়ে রাস্তা বেরিকেড হয়ে গেছে। পুলিশ সদস্যরা রাস্তা হতে ভেঙ্গে পড়া মরা গাছ সরিয়ে রাস্তায় জান চলাচল স্বাভাবিক করেন। 

আসছে চৈত্র-বৈশাখ মাস কাল-বৈশাখী ঝড়ের তান্ডবে রাস্তার পাশের মরা গাছগুলি ভেঙ্গে পড়ে প্রাণহানীর ঘটনা ঘটতে পারে বলেও মন্তব্য স্থানিয়দের।বাসুল ডাঙ্গা গ্রামের আজমির, দেলোয়ার নামের ভ্যান চালক ও ভ্যান যাত্রী বলেন, একটু বাতাস হলেই এই রাস্তাা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সবাইকে, না জানি কখন কার মাথার উপর ভেঙে পড়ে গাছগুলি।

 কেন যে এসব গাছ কাটা হচ্ছে না আমরা কেউ তা জানি না। উপজেলাবাসী তথা পথচারী ও যানবাহন চালকরা দ্রুত রাস্তার পাশে থাকা মরা গাছগুলি সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন। এব্যাপারে গত ১২ মার্চ সাপাহার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মাসিক আইশৃংখলার মিটিং এ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন বিষয়টি উত্থাপন করলে সকল ইউপি চেয়ারম্যান ও উপস্থিত সকলেই মরা গাছের বিষয়ে একমত পোশন করেন। শেষে  উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমান রিয়াজ অচিরেই বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, এলজিইডি ও বন কর্মকর্তাদের নিয়ে মিটিং করে মরা গাছগুলি কর্তন বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

খুঁজুন