রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

উত্তর বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি বায়ু প্রবল অবস্থায় বিরাজ করছে। এমন পরিস্থিতিতে দেশের সব বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশের পূর্বাংশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং অন্যান্য জায়গায় তা মোটামুটি সক্রিয়। এ ছাড়া মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে বিরাজ করছে।

এ অবস্থায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃষ্টিপাতের প্রবণতা আগামী ২ দিন অব্যাহত থাকতে পারে বলে জনিয়েছে আবহাওয়া অফিস। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।

ঢাকায় শনিবার দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। সন্ধ্যা ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ।

খুঁজুন