সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর সাটুরিয়া উপজেলায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর উদ্বোধন

সাটুরিয়া উপজেলায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর উদ্বোধন

মাহবুবুল আলম রিপন,(স্টাফ রিপোর্টার) :

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় বোরে ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর শুভ উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল শনিবার দুপুরে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না দক্ষিণ পাড়া মাঠে এই কর্মসুচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মজিদ ফটো।


এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন

সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌসুমী তান্নী, ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোহাম্মদ জিয়াউর রহমান,উপসহকারী কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষণ) আবু হারেজসহ উপজেলা কৃষি অফিসের অনন্য কর্মকর্তা-কর্মচারি এবং স্থানীয় কৃষক কৃষাণীবন্দ।

খুঁজুন