সাভারে একটি বাড়ির সিঁড়ির নিচ থেকে মো. রেজাউল করিম (২৮) নামের এক এনজিওর মাঠকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তি ব্র্যাক এনজিওর দেওয়া ঋণের কিস্তির টাকা তুলতে গিয়ে হত্যার শিকার হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৫ জুন) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাসেল মোল্লা।
এর আগে, আজ বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজ ফুলবাড়িয়া ভাওয়ালী পাড়া এলাকার একটি ভাড়া বাড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি স্থানীয় এক পোশাক কারখানায় চাকরি করতেন।
নিহত রেজাউল করিম পাবনা জেলায় বাড়ি। বেসরকারি সংস্থা ব্র্যাকের (এনজিও) মাঠকর্মী হিসাবে চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের ওই এলাকার একটি বাড়িতে দুপুরে রেজাউল করিম কিস্তির টাকা তুলতে যান। পরে ভাড়া বাড়ির সিঁড়ির নিচে রেজাউল করিমের মরদেহ দেখতে পায় স্থানীয়রা পুলিশর খবর দেয়।পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরেদহ উদ্ধার করে।
সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাসেল মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের অন্ডকোষে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
সাভারে এনজিওর কর্মীর মরদেহ উদ্ধার
সাভারে এনজিওর কর্মীর মরদেহ উদ্ধার
সাভারে একটি বাড়ির সিঁড়ির নিচ থেকে মো. রেজাউল করিম (২৮) নামের এক এনজিওর মাঠকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তি ব্র্যাক এনজিওর দেওয়া ঋণের কিস্তির টাকা তুলতে গিয়ে হত্যার শিকার হয়েছেন বলে জানা গেছে।বুধবার (১৫ জুন) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাসেল মোল্লা। এর আগে, আজ বিকেলে সাভারের তেঁতুলঝোড়া
ইউনিয়নের রাজ ফুলবাড়িয়া ভাওয়ালী পাড়া এলাকার একটি ভাড়া বাড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।আটক ব্যক্তি স্থানীয় এক পোশাক কারখানায় চাকরি করতেন। নিহত রেজাউল করিম পাবনা জেলায় বাড়ি। বেসরকারি সংস্থা ব্র্যাকের (এনজিও) মাঠকর্মী হিসাবে চাকরি করতেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের ওই এলাকার একটি বাড়িতে দুপুরে রেজাউল করিম কিস্তির টাকা তুলতে যান। পরে ভাড়া
বাড়ির সিঁড়ির নিচে রেজাউল করিমের মরদেহ দেখতে পায় স্থানীয়রা পুলিশর খবর দেয়।পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরেদহ উদ্ধার করে।সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাসেল মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের অন্ডকোষে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত