শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
স্বাস্থ্য ও চিকিৎসা সাভারে জোড়া কন্যা শিশুকে নিয়ে দ্বাড়ে দ্বাড়ে ঘুরছে দম্পতি

সাভারে জোড়া কন্যা শিশুকে নিয়ে দ্বাড়ে দ্বাড়ে ঘুরছে দম্পতি

সাভার প্রতিনিধি ঃ

ঢাকার সাভারে জন্ম নেওয়া দুই জোড়া শিশুকে কুলে নিয়ে দ্বাড়ে দ্বাড়ে ঘুরছেন সেলিম-সাথী দম্পতি। শিশু দুটিকে পৃথক জীবনে ফেরানোর জন্য অপারেশন ও চিকিৎসার জন্য অর্থ যোগাতে এ কাজ করছেন তারা।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে সাভার উপজেলা চত্বরের পাশে শিশু দুটিকে নিয়ে দাড়িয়ে থাকতে দেখা যায় সেলিম দম্পতি কে। 

শিশু দুটির পরিবার ঢাকা জেলার  আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। তাদের গ্রামের বাড়ি দোহার থানার ওরঙ্গবাজ গ্রামে। সেলিম দোকানে গ্রিলের কাজ করেন। 

এসময় তার সাথে কথা হলে মোঃ সেলিম জানান, গত বছর ১৯ অক্টোবর সাভারের সুপার ক্লিনিকে জন্ম গ্রহণ করে খাদিজা ও সুমাইয়া। নিম্ন আয়ের সেলিম এক বছর ১০ দিন বয়সী দুই শিশু কে জন্মের পর থেকেই পৃথক করার জন্য দ্বাড়ে দ্বাড়ে অর্থের জন্য যাচ্ছেন। দুই জোড়া মেয়েকে নিয়ে পৃথক করতে যে অর্থের প্রয়োজন তার পক্ষে সেটা বহন করা সম্ভব না। ইতোমধ্যে শিশু দুটিকে সুস্থ রাখতে রাজধানীর শিশু হাসপাতালে বিভিন্ন সময়ে চিকিৎসা দিয়েছেন। 

তিনি বলেন, 'আমার বাচ্চা দুটি ঢাকা মেডিকেল শিশু ওয়ার্ডের ৫ নম্বর বেডে ভর্তি আছেন। মুটামুটি আমার মেয়ে দুটি শরীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এখন দুইটা পরীক্ষা বাকী আছে। এই দুই পরীক্ষা শেষ হওয়ার পর তারপর অপারেশনের জন্য প্রস্তুতি নিবে ডাক্তার। এই সার্জারি অপারেশন সম্পুর্ন করতে আমাদের অনেক টাকার প্রয়োজন। কারণ এক বছরে হাসপাতালে থাকতে থাকে জমানো সব টাকা শেষ হয়েও ঋণ করেছি। বর্তমানে টাকা না থাকায় আমরা এখন সাহায্যের জন্য মানুষের দ্বাড়ে দ্বাড়ে যাচ্ছি। দেশের সকল মানুষের কাছে সাহায্য প্রার্থনা করছেন যেন শিশু দুইটি কে অপরেশন করে সুস্থ করে তুলতে পারেন।

খুঁজুন