সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় সায়েন্সল্যাব মোড় দখলে নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

সায়েন্সল্যাব মোড় দখলে নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বিডি টুডেস ডেস্ক:

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সড়ক অবরোধ করেছেন ঢাকা কলেজ ও এর আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 



রোববার (৭ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে নীলক্ষেত থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নেন তারা। এর ফলে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।



ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 



শনিবার কোটা পদ্ধতি বাতিল ও ২০১৮ সালের মেধাভিত্তিক নিয়োগের সরকারি পরিপত্র বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধকালে আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার বিকাল ৩টায় সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন।


খুঁজুন